ব্যতিক্রমী সিদ্ধান্ত, ৭২ বছর বাদে জরুরি বৈঠক ডাকল নিরাপত্তা পরিষদ

প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল জাতিসঙ্ঘ।

ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে চলেছে। পরিষদে এই ইস্যুতে একটি প্রস্তাব পেশ হয়। ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শেষবার নিরাপত্তা পরিষদ এই ধরনের জরুরি বৈঠকে বসেছিল ১৯৫০ সালে।

জরুরি বৈঠকের প্রেক্ষিতে জাতিসঙ্ঘের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা শাহিদ তাঁর বিদেশ সফর বাতিল করেছেন। নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেসের জেনেভা যাওয়ার কথা ছিল। তিনিও তাঁর প্রস্তাবিত সফর বাতিল করেছেন।

জানা গিয়েছে, ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠক ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছিল। জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি রীতিমতো উদ্বেগের। সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে ভোটাভুটি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিল্লি মনে করে, উভয়পক্ষকেরই উচিত সংযত হওয়া। আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সমস্যা মিটিয়ে ফেলা দরকার।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসঙ্ঘে ইতোমধ্যে প্রস্তাব গৃহীত হয়। ভারত ভোটাভুটি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। বিরত ছিল চিন এবং সংযুক্ত আরব আমিরশাহিও। ভারতের এই সিদ্ধান্তে আমেরিকার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জাতিসঙ্ঘে তাদের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস জানিয়েছেন, রুশ-ইউক্রেন আগ্রাসনকে জাতিসঙ্ঘে সাধারণ সভায় নিয়ে যাওয়া হবে। কারণ, সেখানে রাশিয়ার ভেটো দেওয়ার কোনও সংস্থান নেই।

পরিস্থিতি যে রীতিমতো উদ্বেগের, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন খারকিভে লাগাতার হামলা, পুতিনকে বয়কট জুডো ফেডারেশনের

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ