সার্বিয়ার পার্লামেন্টে হট্টগোল, বিরোধী সাংসদরা ছুঁড়লেন একের পর এক গ্রেনেড

সাংসদ ভবনের ভিতর ব্যাপক হট্টগোল। বিরোধী দলের সাংসদরা ছুঁড়ছেন একের পর এক ধোঁয়াটে গ্রেনেড, কাদানে গ্যাসের শেল! অধিবেশনের মাঝেই ব্যাপক বিশৃঙ্খলতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাংসদ ভবনের ভিতর ব্যাপক হট্টগোল। বিরোধী দলের সাংসদরা ছুঁড়ছেন একের পর এক ধোঁয়াটে গ্রেনেড, কাদানে গ্যাসের শেল! অধিবেশনের মাঝেই ব্যাপক বিশৃঙ্খলতা। সঙ্গে চলল চরম হাতাহাতিও। মঙ্গলবার (৪ মার্চ) ইউরোপীয় দেশ সার্বিয়ার পার্লামেন্ট থেকে এমনই একটি চমকপ্রদ ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যায়, সরকারি নীতির প্রতিবাদে সার্বিয়ার বিরোধী আইন প্রণেতারা পার্লামেন্টের ভেতরেই অশান্তি শুরু করেছেন। শুধু বাকবিতণ্ডাতেই তাঁরা থেমে থাকেননি। একের পর এক ধোঁয়াটে গ্রেনেড ছোঁড়েন, সঙ্গে বিস্ফোরক কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করেন। সংসদ অধিবেশনের সরাসরি টেলিভিশন সম্প্রচারে এ হট্টগোলের দৃশ্য দেখা গিয়েছে। গ্রেনেডের কালো এবং গোলাপী ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো সংসদ জুড়ে। বিরোধী দলের সংসদ দের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সমর্থন করতে দেখা যায়। কিন্তু কি এমন ঘটল যাতে বিরোধীরা এতটাই ক্ষুব্ধ হয়ে গেলেন?

আসলে, গত চারমাস আগে, সার্বিয়ায় একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন মারা যান। এরপর থেকেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আজ পার্লামেন্টে আইনসভা অধিবেশনে, সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট অধিবেশনের এজেন্ডা অনুমোদন করে, এরপরেই ক্ষুব্ধ হয়ে যান বিরোধী নেতারা। তাঁরা তাদের আসন থেকেই উঠে সংসদের স্পিকারের দিকে ছুটে যান। এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দিতে এলে তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয় বিরোধী আইন প্রণেতাদের। ঠিক সেই সময়েই কিছু বিরোধী সংসদ সদস্য ধোঁয়াটে গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।

এমনকী টেলিভিশন সরাসরি সম্প্রচারেও সংসদ ভবনের ভেতরে কালো ও গোলাপি ধোঁয়া দেখা যায়। কয়েক ঘন্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্পিকার আনা ব্রনাবিক জানিয়েছেন, দুইজন এমপি আহত হয়েছেন, যাদের মধ্যে একজন, এসএনএস পার্টির জেসমিনা ওব্রাডোভিচ, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার অবস্থা গুরুতর। তবে সংসদ সার্বিয়াকে রক্ষা করার কাজ চালিয়ে যাবে। মঙ্গলবার, সার্বিয়ান পার্লামেন্ট দেশের বিশ্ববিদ্যালয়গুলির জন্য তহবিল বৃদ্ধির একটি আইন পাস করার কথা ছিল। এই আইনের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছে সার্বিয়ার শিক্ষার্থীরা। দেশটির প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচের পদত্যাগের বিষয়টিও সংসদে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ক্ষমতাসীন জোট অধিবেশনের এজেন্ডায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হলে বিরোধীরা ক্ষুব্ধ হয়ে যায়।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি