এলনকে মোক্ষম খোঁচা সেরামকর্তার

জীবনে সেরা বিনিয়োগ হয়ে থাকবে, বলেছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টুইটার কর্তা এলন মাস্ককে মোক্ষম খোঁচা দিলেন সেরামকর্তা আদর পুনাওয়ালা। তিনি রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন। সেই টুইটে আবার মাস্ককে ট্যাগ করেন। সেরাম কর্তা লিখেছেন, ‘টুইটার কিনে দারুণ কাজ করেছেন আপনি। এখানেই থেমে থাকলে চলবে না। আপনি এবার একটা কাজ করুন। ভারতে গাড়ি তৈরির কারখানা খুলে ফেলুন। তৈরি করুন তেসলা গাড়ি। দারুণ বিক্রি হবে। আমি আপানাকে আশ্বাস দিয়ে বলছি, এর থেকে সেরা বিনিয়োগ আর কিছু হবে না। আপনার জীবনের অভিমুখ বদলে দেবে। ’

সেরামকর্তার এই বিনিয়োগের পিছনে রয়েছে কেন্দ্রীয় সড়ক-পরিবহনমন্ত্রী নীতিন গড়করির সাম্প্রতিক একটি মন্তব্য। এই কেন্দ্রীয় মন্ত্রী গত মাসে একটি অনুষ্ঠানে বলেন, ‘তেসলা যদি ভারতে গাড়ি তৈরির কারখানা খুলতে চায়, তাহলে সরকার সব ধরনের সাহায্য করবে। তবে একটাই অনুরোধ, ওরা যেন চিন থেকে গাড়ি আমদানি করে এখানে বিক্রি না করে।‘

তাছাড়া গত অগস্টে মাস্ক নিজেই জানিয়েছিলেন তেসলা ভারতে গাড়ি তৈরির কারখানা খোলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। কিন্তু আমদানি শুল্ক অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি।

বর্তমানে ভারত বিদেশ তৈরি গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায়। এই পরিমাণ শুল্কের জন্য আমেরিকা সাম্প্রতিক অতীতে সে দেশে তৈরি হওয়া গাড়ি ভারতের বাজারে বিক্রি বন্ধ করে দিয়েছিল। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই পরিমান শুল্ক দিয়ে গাড়ি বিক্রি সম্ভব নয়।

আরও পড়ুন কোটিপতি হওয়ার মুহূর্তের মধ্যে গরিব

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার