ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ মাত্র ৭ দেশের, জেনে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসেই শান্তিতে নোবেল পুরস্কার হাতাতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খ্যাপাটে হিসাবে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের নাম নোবেল পুরস্কার প্রাপক হিসাবে সুপারিশ করতে খুব একটা আগ্রহ দেখায়নি সিংহভাগ দেশই। গত দু’মাসের বেশি সময় ধরে ধমকি-হুমকি দিয়ে মাত্র সাতটি দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে হোয়াইট হাউস। ওই সাত দেশের মধ্যে বড় কিংবা শক্তিশালী কোনও রাষ্ট্র নেই। গুরুত্বহীন ও মার্কিন খয়রাতির উপরে নির্ভরশীল দেশগুলির তরফেই ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কোন-কোন দেশ মার্কিন প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করেছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের তরফে। ওই তালিকায় নাম রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার বিদেশমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের আনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২৬ ভারতীয় পর্যটককে গুলি করে খুন করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। ওই হামলার বদলা নিতে গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয সেনা। এর পর দুই দেশের সেনার মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভারতীয় সেনার হাতে বেদম মার খেয়ে যখন দিশেহারা পাক সেনাবাহিনী, তখনই ইসলামাবাদের পরিত্রাতা হয়ে আবির্ভূত হন ডোনাল্ড ট্রাম্প ও তার অপকর্মের সাগরেদ মার্ক রুবিও। দুজনে ভারতের শীর্ষ মহলের কাছে যুদ্ধ বন্ধের দরবার করেন। দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সঙ্ঘাত বন্ধের কৃতিত্ব দাবি করে বিবৃতিও দেন ট্রাম্প। যদিও দিল্লির তরফে সঙ্ঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার কথা অস্বীকার করা হয়।

ভারতের সঙ্গে যুদ্ধ থামার মাস দেড়েক বাদে গত ২০ জুন পাকিস্তান সরকার দিল্লির সঙ্গে সামরিক সঙ্ঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে। এর পর ৮ জুলাই ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘বিশ্বে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য’ ট্রাম্পের নাম সুপারিশ করেন। ৮ অগস্ট কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত মার্কিন প্রেসিডেন্টের হয়ে দরবার করেন। আজারবাইজান এবং আর্মেনিয়ার ওয়াশিংটনে শান্তি মীমাংসার চুক্তি সইয়ের করার পর দুই দেশের শীর্ষ নেতা যৌথভাবে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য সুপারিশ করার ইচ্ছা প্রকাশ করেন।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের