চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

Curtesy; Google

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা। সবচেয়ে প্রথমে রয়েছে, সিঙ্গাপুর ও জুরিখ। এরপরেই রয়েছে জেনেভা, নিউইয়র্ক ও হংকং।

এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় মুদ্রায় ২০০টির বেশি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় বছরের হিসাবে এবার ৭ দশমিক ৪ শতাংশ মূল্য বেড়েছে বলে জানিয়েছে ইআইইউ। সংস্থাটি আরও জানায়, গত বছরের রেকর্ড ৮ দশমিক ১ শতাংশ থেকে এটি কিছুটা কম হলেও ২০১৭-২০২১ সালের মূল্য বৃদ্ধির প্রবণতার চেয়ে বেশি।

বেশ কয়েকটি ক্যাটাগরিতে উচ্চ মূল্যস্তরের কারণে সিঙ্গাপুর গত এগারো বছরে নবমবারের মতো ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এসেছে। মূলত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বের সবচেয়ে বেশি। এই দেশটি পোশাক, মুদি এবং অ্যালকোহলের জন্য সবচেয়ে ব্যয়বহুল। তবে বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনও শেষ হয়নি। তবে বিশ্বের অন্য এলাকার চেয়ে গড়ে এশিয়ায় পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলক কম।

জুরিখের এই উত্থান সুইস ফ্রাঙ্কের শক্তি এবং মুদি, গৃহস্থালি পণ্য এবং বিনোদনের উচ্চ মূল্যকে প্রতিফলিত করে। জেনেভা ও নিউইয়র্ক যৌথভাবে তৃতীয়, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলেস ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যান্য অঞ্চলের তুলনায় এশিয়ায় তুলনামূলকভাবে কম দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। জাপানের ওসাকা ও টোকিওর পাশাপাশি চীনের নানজিং, উশি, দালিয়ান এবং বেইজিং এই বছরের ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ