ইজরায়েলি হামলায় হামাস প্রধানের বোনসহ নিহত অন্তত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আল-শাতি ক্যাম্পে ইজরায়েলের ভয়াবহ হামলায় নিহত হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়েহের বোন সহ আরও ১০ জন ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর,খান ইউনিসে ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে ইজরায়েল। এতে ত্রাণবাহী ট্রাকের পাহারায় থাকা এক রক্ষীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলা নিয়ে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না।বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর তাতেই গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তায় পৌঁছেছে না। এই কঠিন পরিস্থিতিতে গাজার মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে ত্রান সংস্থা।

তবে এর আগেও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার পরিবারের বাড়ির সদস্যদের উপরে বোমা হামলা চালানো হয়। গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। এর আগে রবিবার(২৩ই জুন) গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে  হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎাকরে জানিয়েছিলেন, দক্ষিণ গাজার রাফা শহরে হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সেনাবাহিনীরা পুরো দমে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তবে এই লড়াই প্রায় শেষের মুখে। এতদিন ধরে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল সেনাবাহিনীরা, এবার যু্দ্ধের চরম পর্যায় এতদিনে শেষ হতে চলেছে। এই বিষয়ে তিনি আরও খোলসা করে জানিয়েছেন যে, যুদ্ধ শেষ হবে না। তবে এই যুদ্ধের তীব্রতা (চরম পর্যায়) শেষ হতে চলেছে।তিনি জানিয়েছিলেন, ইজরায়েলের লক্ষ্য হল গাজায় বন্দীদের ফিরিয়ে আনা এবং হামাসকে উৎখাত করা।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের