করোনার কামড়ে বিপর্যস্ত চিন, একদিনে আক্রান্ত ২০ হাজার

বুধবার সকাল পর্যন্ত গত একদিনে চিনে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার দাপটে দিন দিন আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে চিনে। একদিকে যখন ভারতসহ বিশ্বের একাধিক দেশ করোনার কবল থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে সুস্থ, স্বাভাবিক হচ্ছে ঠিক তখনই চিনে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনার দৈনিক সংক্রমণ। জানা যাচ্ছে, গত একদিনে চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক আক্রান্তের রেকর্ড। ২০২০ সাল থেকে করোনার কারণে মহামারি শুরুর পর থেকে এই প্রথম চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁল। এই মুহূর্তে চিনে সব থেকে বেশী খারাপ অবস্থা সাংহাইয়ের। জানা যাচ্ছে চিনের মোট দৈনিক আক্রান্তের সিংহভাগই সাংহাইয়ের বাসিন্দা।

উল্লেখ্য, চিনে করোনা মহামারির দ্বিতীয় পর্যায় শুরুর প্রথম থেকেই সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি চিনের সাংহাই প্রদেশের। ইতিমধ্যেই সাংহাইতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে অত্যন্ত কঠোর লকডাউন এবং করোনা বিধি নিষেধ। এই মুহূর্তে সাংহাইতে বাড়ির বাইরে পা রাখা কার্যত বন্ধ। এমনকি বাড়ি লাগোয়া খোলা জায়গাতেও আসার অনুমতি নেই সাংহাইয়ের সাধারণ বাসিন্দাদের। একইভাবে হংকংয়ের অবস্থাও অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। হংকংয়েও গত মাস থেকেই শুরু হয়েছে লকডাউন। 

চিনে সরকারি তরফ থেকে বুধবার সকালে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত গত একদিনে চিনে ২০ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই একদিনে নতুন করে আর কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। তবে সরকারি তরফে একথা জানানো হলেও হংকংয়ের মর্গের ছবি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই হংকংয়ের একাধিক মর্গে দেহ রাখার আর জায়গা নেই।   

হংকংয়ের এক অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক লোক চুং জানিয়েছেন, গত মাসে অর্থাৎ মার্চে প্রায় ৪০টি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছেন তিনি, যা গড়ে মাসে প্রায় ১৫টির থেকেও বেশি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যত দিন যাচ্ছে তত মরদেহের সংখ্যাও বাড়ছে। ফলে পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে, সারাদিন অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করার পরেও লাশঘরে জমছে লাশের পাহাড়।  

 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা