আপ্রাণ চেষ্টাতেও শেষ রক্ষা হল না, পদ খোয়ালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দফায় আর রক্ষা পেলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শেষ পর্যন্ত পার্লামেন্টে ইওলকে অভিশংসিত করা হল। অবিলম্বে ইওলকে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হবে। আপাতত দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২০৪টি। বিপক্ষে ভোট পড়েছিল ৮৫টি। তিনজন ভোটদানে বিরত ছিলেন।

সম্প্রতি প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক স্বল্পকালীন সামরিক আইন জারি করাকে ঘিরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এরপর তাকে দায়িত্ব থেকে সরানোর ডাক দেয় বিরোধীদলের নেতারা। এমনকি ইওলের দলের প্রধান তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এবং প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে বলেন। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভও হয়।

এতকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন ইউন সুক ইওল। গত ১২ ডিসেম্বর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইউন বলেন, তিনি পদত্যাগ করবেন না। তাঁর বিরুদ্ধে তদন্ত বা অভিশংসন যাই আনা হোক তিনি দৃঢ় থাকবেন। শেষ পর্যন্ত লড়াই করবেন। তবে শেষ রক্ষা আর হলো না তার।

উল্লেখ্য,অভিশংসন(ইমপিচমেন্ট)প্রস্তাব পাস হলে, সংবিধান অনুযায়ী ধারাবাহিক আইনি প্রক্রিয়া শুরু করবে। ইয়ুনের প্রেসিডেন্টের ক্ষমতা সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে। এই সময়ে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই ভূমিকা পালন করতে পারেন।

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা