দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি

গত ৩ ডিসেম্বর, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন উত্তর কোরিয়ার 'রাষ্ট্রবিরোধী' এবং 'কমিউনিস্ট' শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি সামরিক আইন ঘোষণা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউন সুক ইওলের পদত্যাগের দাবি জোরালো হতেই তাঁর দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সামরিক আইন ঘোষণার পর থেকেই তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদিও বিপাকে পড়ে তিনি সামরিক আইন প্রত্যাহার করে নিয়েছিলেন। দেশটির বিচার মন্ত্রণালয়ের মতে, সামরিক আইন ঘোষণার পরেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি ইউনকে কোনও বিদেশ ভ্রমণ এবং দেশত্যাগের অনুমতি দেওয়া হচ্ছে না। গত ৩ ডিসেম্বর, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন উত্তর কোরিয়ার ‘রাষ্ট্রবিরোধী’ এবং ‘কমিউনিস্ট’ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জরুরি সামরিক আইন ঘোষণা করেছিলেন।

সেদিন রাতে জাতির উদ্দেশে এক ভাষণে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা করেন ইউন। এরপরেই দেশজুড়ে বিক্ষোভ চরমে ওঠে, তাঁর এই সিদ্ধান্ত ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। জাতীয় পরিষদের সদস্যরা ইউনকে সামরিক আইন তুলে নেওয়ার আহ্বান জানান। ইউন চাপের মুখে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করে নেন। এরপরই অভিশংসনের মুখে পড়েন তিনি। যদিও পার্লামেন্টে বিরোধী দলের আনা অভিশংসন প্রস্তাব খারিজ হয়ে যায়। এরপর থেকেই পদত্যাগ-সহ আরও নানা চাপের মুখে পড়ছেন প্রেসিডেন্ট ইউন। এ সবের মধ্যেই এবার ইউনের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ হল। যদিও সামরিক আইন জারির জন্যে ইউন পরে ক্ষমা চেয়ে নেন। কিন্তু ইউন পদত্যাগ করেননি। এদিকে সোমবার দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইউন এখনও আইনত কমান্ডার ইন চিফ হলেও তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক কর্মকর্তারা।

পার্লামেন্টের শুনানিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ইউনের সামরিক আইন ঘোষণার পরেই দেশটি রাজনৈতিক সংকটে পড়ে। অন্যদিকে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন ছিল। রক্ষণশীল পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) অন্তত আটজন সদস্যের সমর্থন দরকার ছিল। কিন্তু ইউনের দলের মাত্র তিনজন তাঁকে ভোট দেন। বাকি সকলেই তাঁর এই প্রস্তাবটিকে নাকচ করেন এবং সমাবেশ থেকে চলে যান। এরপরে ইউন জাতির কাছে ক্ষমা চাইলেও তিনি পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম