মাহিন্দা রাজাপক্ষের পালানোর রাস্তা বন্ধ করে দিল আদালত

নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কা ছেড়ে মাহিন্দা রাজাপক্ষের অন্য দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আদালত। এই নির্দেশ তাঁর পরিবারের ক্ষেত্রেও কার্যকর হবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী যাতে দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে না পারেন, তার জন্য প্রতিটি বিমানবন্দরে নজরদারি চালাতে বলা হয়েছে। মাহিন্দা রাজাপক্ষের পাশাপাশি তাঁর সহযোগী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে বলে আদালত জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে  সোমবারের বিক্ষোভ লক্ষ্য করে পুলিশের গুলি চালনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। আদালতের এই নির্দেশ যে প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কা গত কয়েক মাস ধরেই ক্ষোভের আগুন জ্বলছে। দেশবাসীর অভিযোগ, পরিস্থিতির জন্য দায়ী মাহিন্দা রাজাপক্ষে। তারা তাঁর ইস্তফার দাবি তোলেন। যদিও মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে অস্বীকার করেন। কিন্তু পরিস্থিতি তাঁকে সরে দাঁড়াতে বাধ্য করে। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন রাজাপক্ষে।

যদিও সেই ইস্তফায় জনতার ক্ষোভ বিন্দুমাত্র প্রশমিত হয়নি। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘিরে ফেললে মাহিন্দা পরিবার নিয়ে সেনা ছাউনিতে আশ্রয় নেয়। জনতা ঘিরে ফেলে সেনা ছাউনি। অনেকেই আশঙ্কা করেন, পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আদালত সেই পথ বন্ধ করে দিল। 

শ্রীলঙ্কার পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে তাকিয়ে সব পক্ষ। ভারতের বিদেশ মন্ত্রক থেকে টুইট করে বলা হয়েছে, তারা দ্বীপরাষ্ট্রের পরিস্থিতির দিকে নজর রেখেছে।  

আরও পড়ুন চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ, ঘোষণা শ্রীলঙ্কার রাষ্ট্রপতির

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার