শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবন দখলের পরে সুইমিং পুলে সাঁতারে মেতে উঠলেন বিক্ষোভকারীরা

কদল বিক্ষোভকারী যখন পুলে সাঁতার কাটতে ব্যস্ত, তখন বিক্ষোভকারীদের আর একটি দল পুলের পাশে দাঁড়িয়ে আনন্দে দেশের জাতীয় পতাকা নাড়াচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: কাবুলিওয়ালার দেশ আফগানিস্তানে (Afghanistan)  রাজনৈতিক পালাবদলের পরে পার্কে বসে আনন্দে দোল খেতে দেখা গিয়েছিল তালিবানদের (Taliban)। শনিবার দুপুরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Sri Lanka President) ) গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapakshe) বাসভবন দখল করার পরেই আনন্দে ভবনের ভিতরে থাকা সুইমিং পুলে (Swimming Pool) সাঁতার কাটতে ব্যস্ত হয়ে পড়লেন বিক্ষোভকারীরা। একদল বিক্ষোভকারী যখন পুলে সাঁতার কাটতে ব্যস্ত, তখন বিক্ষোভকারীদের আর একটি দল পুলের পাশে দাঁড়িয়ে আনন্দে দেশের জাতীয় পতাকা নাড়াচ্ছেন।

গত কয়েকমাস ধরেই আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কা। এদিন সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (Gotabaya Rajapakshe) পদত্যাগের দাবিতে প্রেসিডেন্ট ভবনের (President Residence) উদ্দেশে রওনা হন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। লাঠিচার্জও করে। কিন্তু তাতে পিছু না হঠে প্রেসিডেন্ট ভবনের মধ্যে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। অবস্থা বেগতিক দেখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। নিরাপত্তারক্ষীরাও প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে যায়। প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েই ভিতরে থাকা সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের চোখেমুখে ছিল মুক্তি আর আনন্দের ছাপ।

অন্যদিকে দেশের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠায় মন্ত্রিসভার (Cabinet) জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে (Ranil Wickramsinghe)। সেই সঙ্গে সংসদের অধ্যক্ষকেও (Parliament Speaker) জরুরি অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি সামলাতে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত প্রশাসন।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার