অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ১৫ জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-বিশ্ববিদ্যালয়

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে অবিলম্বে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapakshe) পদত্যাগের দাবিতে তিন মাস বাদে ফের অগ্নিগর্ভ শ্রীলঙ্কা (Sri Lanka)। শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের (President Residence) দখল নিয়েছে। বিক্ষোভকারীদের হেনস্থার হাত থেকে বাঁচতে সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশ ছেড়েও তিনি পালিয়েছেন বলে একাধিক সংবাদ সংস্থা দাবি করেছে। অগ্নিগর্ভ অবস্থার কথা মাথায় রেখে আগামী ১৫ জুলাই পর্যন্ত দেশের সমস্ত স্কুল (School) ও বিশ্ববিদ্যালয় (University) বন্ধ রাখার ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় (Education Ministry)।

জ্বালানি সঙ্কটের কারণে গত ১৮ জুন থেকেই শ্রীলঙ্কাজুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দ্বীপরাষ্ট্রটির শিক্ষা মন্ত্রণালয়। গত ৪ জুলাই থেকে স্কুল খোলার কথা থাকলেও ফের এক সপ্তাহের জন্য বন্ধের মেয়াদ বাড়ানো হয়। আগামী সোমবার থেকে স্কুলের দরজা খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন যেভাবে হিংসাত্মক হয়ে উঠেছে, তাতে আর কোনও ঝুঁকি নিতে পারছেন না শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা।

অন্যদিকে, বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে (Gotabaya Rajapakshe)  অবিলম্বে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন দেশটির ধর্মীয় নেতারা (Religious Leader)। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘সাধারণ মানুষের আজকের দুর্দশার জন্য আপনি সম্পূর্ণ দায়ী। তাই কালবিলম্ব না করে অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।’ আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে দেশের বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে (Ranil Wickramsinghe)।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ