‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’

অনাস্থাভোটে পরাজয় নিশ্চিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ এবং সরকারের বিরুদ্ধে পেশ হল অনাস্থা। পার্লামেন্টের স্পিকারের সঙ্গে দেখা করে জোটবদ্ধ বিরোধীদল অনস্থা প্রস্তাব নোটিস তুলে দেয়। শ্রীলঙ্কা পার্লামেন্ট সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধান বিরোধীদল এসজেবি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ইউনাটেড ন্যাশনাল পার্টি যৌথভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। রাজনৈতিকমহল নিশ্চিত, অনাস্থাভোটে প্রেসিডেন্টের পরাজয় নিশ্চিত।

এসজেবির সাধারণ সম্পাদক সামাগি জানা বালাওয়েগায়া সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘আমরা স্পিকারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলাম। সংবিধানের ৪২ নম্বর ধারা অনুসারে, আমরা দুটি অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছি। একটি প্রেসিডেন্টের বিরুদ্ধে অন্যটি সরকারের বিরুদ্ধে।’

আরও একটি অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে। অনাস্থা প্রস্তাব পেশ করে প্রধান বিরোধীদল তামিল পার্টি, টিএনএ এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টি। শ্রীলঙ্কা রাজনৈতিক মহলের একাংশ বলছে, অনাস্থা প্রস্তাবে হেরে গেলে প্রধানমন্ত্রী-সহ ক্যাবিনেটকে ইস্তফা দিতে হবে। কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে সেটা কার্যকর হবে না।

শ্রীলঙ্কা বিগত কিছুদিন ধরেই তপ্ত। প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে পথে মানুষ। তারা দেশের এই আর্থিক পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেছে। শ্রীলঙ্কা সাক্ষী ছিল ভয়াবহ বিক্ষোভের। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্ক করতে পুলিশ গুলি চালায়। প্রাণ হারান একজন। অশান্তি যাতে ছড়িয়ে না পরে তার জন্য সরকার নেট পরিষেবা বন্ধ করে দেয়। কিন্তু তাতেও পরিস্থিতির খুব একটা রকমফের হয়নি। এই অবস্থায় বিরোধীজোট সরকারের বিরুদ্ধে পেশ করল অনাস্থা প্রস্তাব।

আরও পড়ুন শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য দায়ী করোনা, লকডাউন

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার