দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লঙ্কায় লঙ্কাকাণ্ড, নৌসেনা ঘাঁটি ঘিরে ফেলল জনতা, ভয়ে কাঁপছেন মাহিন্দা রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক:  পরিবার নিয়ে নৌসেনা ঘাঁটিতে গিয়েও নিশ্চিন্তে থাকতে পারছেন না শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষুব্ধ জনতা জেনে যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর পরিবার নিয়ে নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। মুহূর্তের মধ্যে জনতা সেখানে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারকে হেলিকপ্টারে করে নৌসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে দ্বীপরাষ্ট্রের বাসিন্দার সেখানে পৌঁছে  সেনাঘাঁটি ঘিরে ফেলে। যদিও অন্য একটি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে সেখানে শুধু প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন। পরিবার দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি।সোমবার গভীর রাতে পরিবার দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। 

প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছে রাজধানী কলম্বো থেকে ২৭০ কিলোমিটার দূরে নৌবাহিনীর একটি সেনা ছাউনিতে। দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা সেখানে গিয়ে জড়ো হলে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল ফাটায়। ছোঁড়ে জলকামান। সাময়িকভাবে জনতা পিছু হঠলেও ফের সেখানে গিয়ে হাজির হয়। 

প্রধানমন্ত্রী পদ মাহিন্দা রাজাপক্ষের ইস্তফার দাবি দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের দীর্ঘদিনের। সেই দাবিকে পাত্তা না দিয়ে তিনি স্বপদে বহাল থাকার সিদ্ধান্ত নেন। তাতে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। শ্রীলঙ্কা সাক্ষী থেকেছে জন-বিক্ষোভের। সেই বিক্ষোভ থামাতে চালাতে হয়েছে গুলি। হয়েছে মৃত্যু। এত কিছুর পরেও মাহিন্দা রাজাপক্ষ ইস্তফা দিতে অস্বীকার করেন। পরে অবশ্য তাঁকে ইস্তফা দিতে হল। পরিস্থিতি কোন দিকে যায় সে দিকে তাকিয়ে আন্তর্জাতিকমহল।  

আরও পড়ুন পাকিস্তানে সেনাছাউনি করতে চেয়েছিল আমেরিকা, রাজি হয়নি: ইমরান

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ