চলছে ভোটগ্রহণ পর্ব! কে হবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটে পর্যন্ত। এর পরপরই শুরু হবে ভোট গণনা। তবে আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার(২২ সেপ্টেম্বর)।

২০২২ সালে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপর থেকেই দেশটির প্রেসিডেন্ট পদ শূণ্য হয়ে পড়েছিল। তবে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে  রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন। বলা যেতে পারে দেশটির জনগণ প্রথমবারের মতো এবার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ভোটে জিতে প্রেসিডেন্ট হবে কে এই নিয়ে চলছে জোর জল্পনা।

দেশটিতে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে গত বুধবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়। এই নির্বাচনে মোট প্রার্থী হল ৩৯ জন। যদিও নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান। ১ কোটি ৭০ লক্ষের বেশি ভোটার প্রেসিডেন্ট বাছাই করবেন। কোন প্রার্থী ভোটে জিতলে পাঁচ বছরের প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন।

এদিকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন।

তবে পিছিয়ে নেই বিরোধী দল সঙ্গী জন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাও। বিশ্লেষকেদের মতে শক্ত অবস্থানে রয়েছেন তিনি। তিনি প্রাক্তন এক প্রেসিডেন্টের ছেলে। তাঁর বাবা ১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। এই ভোটে সাজিথ প্রেমাদাসার জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষেকেরা।

অন্যদিকে লড়াইয়ে এগিয়ে থাকা আরও এক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্ক্সবাদী দলের নেতা তিনি। তবে শ্রীলঙ্কার মানুষজন আরও একবার তাঁকে সুযোগ দিয়েছে। একসময় প্রান্তিক পর্যায়ে চলে গেলেও জনপ্রিয়তা কমে যায় নি। সেক্ষত্রে ভাল ফলের আশা করা যাচ্ছে।

পাশাপাশি রাজাপক্ষে পরিবার থেকে প্রার্থী হয়েছেন ৩৮ বছর বয়সী নমল রাজাপক্ষে। এই পরিবার থেকে অতীতে দুজন প্রেসিডেন্ট ছিলেন। একজন হলেন নমলের বাবা মাহিন্দা রাজাপক্ষে আর অপরজন কাকা গোতাবায়া রাজাপক্ষে। নমল লড়ছেন শ্রীলঙ্কান পদুজন পেরামুনা (এসএলপিপি) দল থেকে।

৪০ বছর বয়সী নুয়ান বোপেজ পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন।নির্বাচনী ইশতেহারে দুর্নীতিবিরোধী কড়া অবস্থান ঘোষণা করেছেন তিনি।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পায় তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে। সেখানে যে এগিয়ে থাকবে তাঁর মাথায় উঠবে প্রেসিডেন্টের মুকুট।

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মী ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

রবিনা টন্ডনের মায়ের ২৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার বাড়ির পরিচারিকা

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন