দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্জ্য বোঝাই কন্টেনার ব্রিটেনে ফেরত পাঠাল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: বর্জ্য বোঝাই কন্টেনার-সহ জাহাজ লন্ডনে ফেরত পাঠিয়ে দিল শ্রীলঙ্কা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই জাহাজগুলি এসেছিল ২০১৭ থেকে ২০১৯-য়ের মধ্যে। জানা গিয়েছে, কন্টেনারে ছিল ব্যবহৃত মাদুর, কার্পেট, পাটি। কিন্তু কন্টেনার খুললে দেখা যায়, ব্যবহৃত মাদুর, কার্পেট ছাড়াও কন্টেনারে রয়েছে হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম। এমনকী কয়েকটি কন্টেনারে মৃতে মানুষের দেহাবশেষও পাওয়া গিয়েছে।

সর্বভারতীয় সংবামাধ্যমের প্রতিবেদন অনুসারে, ব্রিটেন থেকে শ্রীলঙ্কায় এসেছিল ২৬৩ টি কন্টেনার। এর মধ্যে অধিকাংশ কন্টেনার ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। পড়েছিল ৪৫টি কন্টেনার। সোমবার অবশিষ্ট কন্টেনার-সমেত জাহাজ ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

সে দেশের শুল্ক দফতরের প্রধান ভিজিতা রবিপ্রিয়া জানিয়েছে, ‘ব্রিটেন জেনেশুনে এই সব বর্জ্য বোঝাই কন্টেনার শ্রীলঙ্কায় পাঠিয়েছে। আমাদের উচিত ছিল, কন্টেনারগুলো আগে পরীক্ষা করা। সেটা না করায় এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আগামীদিনে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।‘

জানা গিয়েছে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী বোঝাই কন্টেনার এসেছিল ২১টি। ২০২০-য়ের সেপ্টেম্বরে সেই ২১টি কন্টেনার ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই ঘটনা শুধু শ্রীলঙ্কার সঙ্গেই ঘটেনি। ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সঙ্গেও ঘটেছে।তারাও কন্টেনার সমেত জাহাজ ব্রিটেনে ফেরত পাঠিয়ে দিয়েছে। ব্রিটেন কেন বর্জ্যবোঝাই কন্টেনার পাঠাল, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।   

আরও পড়ুন শ্রীলঙ্কায় লঙ্কাকাণ্ড: এক কিলো কাঁচালঙ্কা সাতশো টাকা, দুশো টাকা আলু

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ