বিদেশি ঋণ এখন শোধ করতে পারবে না, ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে তারা বিদেশি ঋণ শোধ করতে পারবে না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট দিন দিন গভীর হচ্ছে। শ্রীলঙ্কা সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, এই মুহূর্তে তারা বিদেশি ঋণ শোধ করতে পারবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে দেশটি বেলআউট প্যাকেজ পায়নি।

শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে, বেলআউট প্যাকেজ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শ্রীলঙ্কার সরকার অন্যান্য দেশের কাছেও সাহায্যের আবেদন করেছে। শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের নতুন গভর্নর জানিয়েছে, বিদেশি সাহায্য আসার পরেই অত্যবশ্যকীয় পণ্য আমদানি করা হবে।

শ্রীলঙ্কার মোট বিদেশি ঋণের পরিমাণ ৫,১০০ মিলিয়ন মার্কিন ডলার। জানা গিয়েছে, শ্রীলঙ্কা তাদের ঋণের বেশিরভাগটাই ঋণবাজার থেকে নিয়েছে। প্রায় ৪৭ শতাংশ ঋণবাজার থেকে নিয়েছে। ১৫ শতাংশ ঋণ নিয়েছে চিনের কাছ থেকে। এশীয় উন্নয়ন ব্যাঙ্ক থেকে ১৩ শতাংশ ঋণ নিয়েছে। বিশ্বব্যাঙ্কের থেকে ১০ শতাংশ ঋণ নিয়েছে এবং জাপানের কাছ থেকে ১০ শতাংশ ঋণ নিয়েছে।

শ্রীলঙ্কা স্বাধীনতা পাওয়ার পর সব থেকে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছে। বর্তমানে জ্বালানীর ব্যাপক আকাল দেখা দিয়েছে। ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। পাশাপাশি ওষুধের আকাল দেখতে পাওয়া গিয়েছে। খাবারের আকাল দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহারে দেশে আর্থিক সঙ্কট বাড়ছে, শ্রীলঙ্কায় করোনার থেকে বেশি মানুষ বিনা ওষুধে, বিনা চিকিৎসায় মারা যাবেন।

শ্রীলঙ্কার বর্তমান সঙ্কটে পাশে দাঁড়িয়েছে ভারত। আর্থিক সঙ্কট কাটাতে ভারত ইতিমধ্যে শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। পাশাপাশি ভারত থেকে ত্রাণ শ্রীলঙ্কায় পাঠানো  হচ্ছে। 

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার