চরম সঙ্কটের জের, নরওয়ে, ইরাকে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত শ্রীলঙ্কা

পাশাপাশি অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কা কনস্যুলেট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চরম খারাপ সময়ের মধ্যে যাচ্ছে শ্রীলঙ্কা। দেশে খাদ্য ও পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মূল্যস্ফিতী হয়েছে। এই পরিস্থিতিতে দেশের মানুষের দুবেলা খাবার জোটানো মুসকিল হয়ে দাঁড়িয়েছে। সঙ্কটের সমাধান এখনও অধরা। দেশের মানুষের সঙ্গে বিরোধীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তারমধ্যে বড় সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। নরওয়ে ও ইরাকে নিজেদের দূতাবাস বন্ধ করল কলম্বো। পাশাপাশি অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কা কনস্যুলেট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিল।

শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে যাওয়ায় দেশে চরম সঙ্কট দেখা দিয়েছে। শ্রীলঙ্কা সরকারের একের পর এক মন্ত্রী পদত্যাগ করছেন। পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সোমবার নতুন অর্থমন্ত্রী নিযুক্ত করেন। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনিও পদত্যাগ করেন। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে। পাশাপাশি আয়ের জোগানও শেষ হতে চলেছে।

শ্রীলঙ্কার অর্থনীতি অনেকটা দেশের পর্যটন শিল্পের ওপর নির্ভর করে। কিন্তু সেখানেও মন্দা দেখা দিয়েছে। শ্রীলঙ্কার সঙ্কটের জেরে বিদেশি পর্যটকরা শ্রীলঙ্কা ছেড়ে দেশে ফিরে যেতে চাইছেন। অনেক ক্ষেত্রে বিদেশি পর্যটকরা শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন।

শ্রীলঙ্কার এক হোটেল মালিক বলেন, তাঁর হোটেলে ১৫টি ঘর রয়েছে পর্যটকদের জন্য। তারমধ্যে মাত্র পাঁচটি ঘরে পর্যটকরা রয়েছেন। যাঁরা রয়েছেন, তাঁরাও শ্রীলঙ্কা ছাড়তে চাইছেন। দেশে বেশ কয়েক ঘণ্টা বিদ্যুত থাকে না। সেক্ষেত্রে পর্যটকদের জন্য জেনারেটর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিজেলের দাম হু হু করে বাড়ছে। যার জেরে জেনারেটরের খরচ চালানো মুসকিল হয়ে পড়ছে। তিনি বলেন, হোটেলের কর্মচারীদের বেতন দেওয়াই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার