ইজরায়েলকে সমর্থন জানিয়ে বিপুল লোকসানের মুখে স্টারবাকস

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ গাজা এবং ইজরায়েলের সংঘর্ষের জেরে ক্ষতির মুখে পড়ছে বিশ্বজুড়ে বিখ্যাত কফি প্রস্তুতকারক সংস্থা স্টারবাকস। কারণ, চলমান গাজার যুদ্ধে ইজরায়লের  নৃশংস হামলাকে সমর্থন করছে স্টারবাকস। আর তাতেই বিশ্ব জুড়ে স্টারবাকস  বয়কটের ডাক দেওয়া শুরু হয়েছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি। 

গত ১৬ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ৮ .৯৬ শতাংশ কমেছে । যা ১১ বিলিয়ন ডলারের সমান বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকেরা।  ১৯৯২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ শেয়ারের পতন। স্টারবাকস  বর্তমানে বার্ষিক সর্বোচ্চ ১১৫ ডলার থেকে নেমে শেয়ার প্রতি প্রায় ৯৫.৮০ ডলারে অবস্থান করছে।

তবে কোম্পানিটি এমন পরিস্থিতিতেও বলছে, তারা অন্যায় কিছু করেনি।  স্টারবাকসের সিইও লক্ষ্মণ নরসিমহান জানিয়েছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও গ্রাহকদের আচরণ পরিবর্তন সত্ত্বেও তারা গ্রাহকদের আবার ফিরিয়ে আনবে বলে আশাবাদী। তবে শিল্প বিশ্লেষকরা দাবি করেছে, গাজায়  ইজরায়েলর আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়ে বিপাকে পড়েছে স্টারবাকস। বর্তমানে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, কোম্পানিটির বিরুদ্ধে তা কাটিয়ে ওঠা খুবই কঠিন হবে। 

জানা গিয়েছে , মিশরে স্টারবাকস  বয়কটের প্রভাবের কারণে  আর্থিক ক্ষতি হয় । তারজেরেই স্টারবাকস  কর্মীদের সংখ্যাও কমিয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী ৮৬টি দেশে ৩৫ হাজারের বেশি শাখা রয়েছে স্টারবাকসের । যার মধ্যে  বেশির ভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

  

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি