ক্ষুধার রাজ্য গাজায় অনাহারের মৃত্যুমিছিলে সামিল আরও ১৪ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। গত ২৪ ঘন্টায় অনাহারের মৃত্যুমিছিলে আরও সামিল হয়েছেন ১৪ জন। তার মধ্যে দুই শিশুও রয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে ইজরায়েলি সেনাবাহিনী গাজায় আক্রমণ চালানো শুরু করার পরে এ পর্যন্ত ১৪৭ জন অনাহারের শিকার হয়েছেন। যার মধ্যে ৮৮টি শিশু রয়েছে।

ইজরায়েলি বাহিনী যে গাজা ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, তাই নয়। যাতে নিরীহ প্যালেস্তানিয়দের কাছে খাবার পৌঁছতে না পারে তার জন্য যাবতীয় পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাঠানো ত্রাণ গাজায় পৌঁছতে দিচ্ছে না। মাঝপথেই ওষুধ থেকে শুরু করে খাবার ছিনতাই করে নিজেদের দেশে পাঠাচ্ছে ইজরায়েলি সেনারা। তাছাড়া একটি মার্কিন সংস্থাকে দিয়ে ত্রাণ বিলির নাম করে নিরীহ প্যালেস্তানিয়দের ডেকে এনে গুলিতে তাদের ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। ইজরায়েলের ওই কাজে পূর্ণ সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত কয়েকদিন ধরে চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে গাজায়। স্থানীয়রা দুর্ভিক্ষের মুখে পড়েছেন। বাদ নেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরাও। খবরের পরিবর্তে খাবারের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন তারা। ফলে গাজায় দুর্ভিক্ষ কোন পর্যায়ে পৌঁছেছে সে সংক্রান্ত কোনও তথ্য সঠিকভাবে জানা যাচ্ছে না। গত ১৮ বছর ধরে গাজা উপত্যকার ওপর অবরোধ জারি রেখেছে ইজরায়েল। চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা শুরু হওয়া ইজরায়েলের সামরিক অভিযানে প্রায় ৬০ হাজার নিরীহ প্যালেস্তানিয় প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। খাবার, পানীয জল ও ওষুধের মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?