ইউরোপে আছড়ে পড়ল ‘ইউনিস’, ঘূর্ণিঝড়ের আঘাতে মৃত অন্ততপক্ষে ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কাই সত্যি হল। ভয়াবহ ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল উত্তর-পশ্চিম ইউরোপ। যান যাচ্ছে এই ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে লন্ডন এবং তাঁর নিকটবর্তী এলাকাগুলিতে অন্তত ১০ হাজার গাছ পড়ে গিয়েছে। ঝড়ের দমকে ভেঙে পড়েছে বাড়ির ছাদ। আশ্রয়হারা হয়েছেন কমপক্ষে কয়েক হাজার মানুষ। ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত এই ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। চাল উড়ে গিয়েছে বিখ্যাত ও২ অ্যারেনার। জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ইউনিস হচ্ছে ইউরোপের আছড়ে পড়া দ্বিতীয় বিধ্বংসী ঘূর্ণিঝড়। 

এই ঝড় পশ্চিম ইংল্যান্ডে প্রথম আঘাত হানে এবং শুক্রবার কর্নওয়ালে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই ঝড়ের ল্যান্ডফল হয়। যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় প্রথম স্থলভাগ স্পর্শ করে সেখানে বিশাল বিশাল ঢেউ উপকূলে আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। বিধ্বংসী ঝড় এবং ঢেউয়ের আঘাতে সমুদ্র উপকূলের ওই এলাকাই সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। 

জানা যাচ্ছে ইউরোপের উত্তর-পশ্চিম ভাগে এই ঝড় আছড়ে পড়ায় এর জেরে সবথেকে বেশী ক্ষতি হয়েছে বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসে। এই ঝড়ের কারণে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ব্রিটেনের বাসিন্দা ৩ জন। এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। অন্যদিকে এই ঝড়ের প্রভাবে নেদারল্যান্ডসেও দুজনের মৃত্যুর খবর মিলেছে। ইউনিসের কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার পাশাপাশি রেল পরিষেবা, গ্যাস স্টেশনের পরিষেবা, এমনকি লন্ডনের বিমান পরিষেবাও ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। 

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ