আবু ধাবি বিমানবন্দরে ড্রোন হামলা, নিহত ২ ভারতীয়-সহ ৩

আমিরশাহীর গুরুত্বপূর্ণ শহর আবু ধাবি। সোমবার এই শহরকেই নিশানা করল জঙ্গিরা। একেবারে জোড়া হামলার ঘটনা সামনে এল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমিরশাহীর গুরুত্বপূর্ণ শহর আবু ধাবি। সোমবার এই শহরকেই নিশানা করল জঙ্গিরা। একেবারে জোড়া হামলার ঘটনা সামনে এল। ফলে ফের মধ্যপ্রাচ্যের বাতাসে যুদ্ধের দামামা। জানা যাচ্ছে, ইরান-ইয়েমেন মদতপুষ্ঠ জঙ্গি গোষ্ঠী হাউথি এই হামলার দায় স্বীকার করেছে। আরও জানা যাচ্ছে, ড্রোন হামলা (Drone Attack) চালানো হয়েছে আবু ধাবিতে। সূত্রের খবর, এই হামলার জেরে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দু’জন ভারতীয় রয়েছেন। অপরজন পাকিস্তানি নাগরিক। তিনজনই কর্মসূত্রে আবু ধাবিতে থাকতেন। এই হামলার জেরে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। গোটা ঘটনার পর নতুন করে উত্তজেনা ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। কারণ আমিরশাহীর বৈদেশিক কূটনীতি এবং সরকারের কৌশল নির্ধারিত হয় এই আবু ধাবি থেকেই।

আবু ধাবি পুলিস সূত্রে খবর, হামলায় বিমানবন্দরের কাছেই রয়েছে মুসাফা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আর সেখানে ছিল তেল উত্পাদন সংস্থা ADNOC-র গোডাউন। এখানকার তিনটে ট্যাঙ্কারেই বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি একটি নির্মিয়মান বহুতলেও আগুন লেগে যায়। পুলিশের অনুমান, ড্রোন হামলা চালানো হয়েছে। তবে জঙ্গিদের মূল লক্ষ্য বিমানবন্দর ছিল কিনা জানা যায়নি। তবে এই হামলার দায় নিয়েছে ইয়েমেন মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হাউথি। তাঁরা ড্রোনের মাধ্যমে হামলা চালানোর কথাও স্বীকার করেছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসেও আমিরশাহীর দু’টি তেলের খনিতে হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী হাউথি। সেবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের বিদেশ মন্ত্রকও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। পাশাপাশি নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর শুরু করেছে নয়াদিল্লি। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার