অতিরিক্ত টাকা রোজগারের নেশা! স্ত্রীকে ১২০ জনের কাছে বিক্রির অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাবা-মায়ের পর  স্বামীরা মেয়েদের নিরাপদ আশ্রয় হয়। স্ত্রীকে আগলে রাখেন তারাই। কিন্তু আগলে রাখার বদলে ১২০ জন পুরুষের কাছে ‘স্ত্রীকে বিক্রি’র অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভাবতে অবাক লাগলেও চাঞ্চল্যকর এমনই একটি ঘটনার খবর সামনে এসেছে। সোমবার সুইডেনের একজন সরকারি কৌঁসুলি এক ব্যক্তির বিরুদ্ধে দালালবৃত্তি, একাধিক মহিলাকে ধর্ষণ এবং হামলার অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি অর্থের বিনিময়ে পুরুষদের সঙ্গে যৌনকর্মের জন্য তাঁর ‘অসহায়’ স্ত্রীর উপর অত্যাচার করতেন। এই মামলায় প্রায় ১২০ জন পুরুষের যোগ থাকার অভিযোগ উঠেছে।   

চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পরেই স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে। অনেকেই এই ঘটনার সঙ্গে ফরাসি মহিলা জিসেল পেলিকটের ঘটনার তুলনা করছেন। জিসেল পেলিকটের স্বামী ডমিনিক পেলিকট ২০২৪ সালে দোষ স্বীকার করার পর ২০ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তিনি তাঁর প্রাক্তন স্ত্রীকে বারবার মাদক সেবন করিয়ে অচেতন করে রাখতেন এবং সেই সুযোগে বহু পুরুষকে ডেকে এনে তাকে ধর্ষণ করাতেন। ৬২ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তি, যিনি ‘হেলস এঞ্জেলস’ (Hell’s Angels) গোষ্ঠীর একজন প্রাক্তন সদস্য, তাঁকে গত অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়। উত্তর সুইডেনে তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় থেকেই তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ওই ব্যক্তি বছরের পর বছর ধরে তার স্ত্রীকে ‘যৌনকর্মে যুক্ত হতে এবং তা মেনে নিতে’ চাপ প্রয়োগ করে অর্থ উপার্জন করে আসছিলেন। অনলাইনে বিজ্ঞাপন তৈরি করা, সাক্ষাতের ব্যবস্থা করা, পাহারায় থাকা এবং আরও বেশি ক্লায়েন্ট আকৃষ্ট করার উদ্দেশ্যে ওই নারীকে অনলাইনেও যৌনকর্মে লিপ্ত হতে চাপ প্রয়োগ করার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। তার বিরুদ্ধে স্ত্রীকে নেশা করিয়ে সেই সুযোগ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক সরবরাহ করার অভিযোগও আনা হয়েছে। প্রসিকিউটর এই ঘটনাকে “নিষ্ঠুর শোষণ” বলে আখ্যা দিয়েছেন । সুইডেনের পতিতাবৃত্তি সংক্রান্ত আইনে যৌনতা , কেনাবেচা নিষিদ্ধ এবং এই কাজে সহায়তা করাও বেআইনি। দালালির অভিযোগে অভিযুক্ত হওয়ার পাশাপাশি, অভিযোগ অস্বীকারকারী ওই ব্যক্তির বিরুদ্ধে আটটি ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়