হিজাব পরে প্রকাশ্যে মহিলা! প্রথমবারের মত জরিমানা করল সুইৎজারল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক :সুইৎজারল্যান্ডে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষেধ।প্রকাশ্যে হিজাব পরিধান করার জন্য দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মত এক মহিলাকে জরিমানা করল।ঘটনাটি ঘটেছে সুইৎজারল্যান্ডের জুরিখ শহরে। এক মহিলাকে প্রকাশ্যে বোরকা পরার জন্য আটক ও জরিমানা করেছে সুইস পুলিশ।

সুইস পুলিশের মুখপাত্র ওয়াকার জানিয়েছেন, গোপনীয়তা আইনের কারণে তিনি ওই মহিলার বয়স বা তার পোশাক সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন না। তবে ওই মহিলা সুইডেনের বাসিন্দা। তিনি কোন পর্যটক নন বলেই জানিয়েছেন তিনি। একইসঙ্গে ওয়াকার আরও জানিয়েছেন, জরিমানার ১০০ সুইস ফ্রাঁ(প্রায় ১১০ মার্কিন ডলার)দিতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মহিলা। ফলে এই মামলাটি এখন প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে পাঠানো হয়েছে।সেখানে এই মামলার বিচার হবে।

তবে শারীরিক সমস্যা, ঠান্ডা আবহাওয়া, কার্নিভ্যাল ইভেন্ট, ধর্মীয় উপাসনালয়,সাংস্কৃতিক প্রাঙ্গনে হিজাব পরা যাবে।দেশটির নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।একইসঙ্গে মুসলিম মহিলাদের হিজাব ও নিকাবের পাশাপাশি বিক্ষোভকারী বা ক্রীড়াপ্রেমীদের মুখোশ ও বালাক্লাভাও নিষিদ্ধ করা হয়েছে।এই আইন ভঙ্গ করলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির কতৃপক্ষ। যারা নিময় ভঙ্গ করবেন তারা প্রথমবার ১০০ ফ্রাঁ এবং আদালতে আপিল করা হলে ১ হাজার ফ্রাঁ পর্যন্ত জরিমানা হতে পারে।

উল্লেখ্য,২০২১ সালের গণভোটে জয়ী হয়ে বোরকা নিষিদ্ধ করেন দেশটির কতৃপক্ষ।মূলত‘উগ্র ইসলাম’ রোধের উদ্দেশ্যে দেশটির ডানপন্থী সুইস পিপলস পার্টি এই আইনের সপক্ষে প্রচারণা চালিয়েছিল। পরে এটি জননিরাপত্তা উন্নয়নের একটি উপায় হিসেবে পাস হয় এবং বিক্ষোভ ও খেলাধুলার ইভেন্টে মুখোশ পরার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম