ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ থামাতে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি ইসলামাবাদে নয় হতে পারে সুইজারল্যান্ডে। সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজনে প্রবল আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। এই নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। কারণ ইরান ও আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে মাঠে নেমেছিল পাকিস্তান। ইসলামাবাদে একাধিক বৈঠকের আয়োজন করলেও সেই ইচ্ছা পূর্ণ হয়নি। ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে বসাতে ব্যর্থ হয়েছে । এবার আসরে নেমেছে সুইজারল্যান্ড। 

জানা গিয়েছে, যুদ্ধ থামাতে দ্রুত দুই দেশের মধ্যে দ্রুত চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই কথা শোনা গিয়েছে তেহরানের পক্ষ থেকেও। এই আবহেই সুইস বিদেশমন্ত্রক এক বিবৃতিতে এএফপিকে নিশ্চিত করেছে যে, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের উপযুক্ত স্থান হিসেবে তারা সুইজারল্যান্ডের নাম প্রস্তাব করেছে। বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে তারা শুরু থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে চলেছে এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টায় অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

আরও পড়ুন: আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

সুইস প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার  প্রচেষ্টাকে সমর্থন করছে সুইজারল্যান্ড। এর আগে, একাধিক শীর্ষস্থানীয় মার্কিন সংবাদমাধ্যম সূত্র জানিয়েছিল,   ফ্রান্সে শুরু হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে জেনেভায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রণকের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি রয়টার্সকে বলেছেন,  ‘ইরানের অভ্যন্তরীণ মহলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের আগে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট সময় বা স্থান সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’ 

 

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম