আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খুব দ্রুত শেষ হতে চলেছে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ। এমনটা ইঙ্গিত আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘আমেরিকা সঙ্গে চুক্তির সম্ভাবনা এর আগে কখনও এতটা কাছাকাছি পৌঁছায়নি।’ তবে সবচেয়ে বড় খবর হলো, ইরান জানিয়েছে আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি একবার স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালির দরজা খুলে দেওয়া হবে। 

আব্বাস আরাঘচি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এই চুক্তির মধ্যে ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে শুরু হবে। মার্কিন কর্মকর্তারাও এই চুক্তির কিছু তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, ইরান অর্থনৈতিক সুবিধা পাবে কি না, তা নির্ভর করবে তেহরান তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করছে তার ওপর। জানিয়ে রাখা ভাল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১১ জুন) বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন। কারণ হিসেবে তিনি জানান দুই পক্ষ  দুর্দান্ত সমঝোতায় পৌঁছেছে।  সেই সময়েই তিনি জানান আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিটি খুব  দ্রুত স্বাক্ষরিত হতে পারে। 

আরও পড়ুন:  হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

উল্লেখ্য,  চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েল একযোগে আক্রমণ শুরু করে। এপ্রিল মাসে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তা সত্বেও আমেরিকা ও ইরান মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তাপ। চলতি সপ্তাহেই উভয় পক্ষ একে অপরের উপর হামলা চালিয়েছে। তার মধ্যেই শুক্রবার (১২ জুন) ইরানি গণমাধ্যমে একটি ১৪ দফা চুক্তির বিবরণ প্রকাশ করে।  যদিও মার্কিন প্রেসিডেন্ট সেটি পুরোপুরি নাকচ করে দেন। তিনি জানান, এর সঙ্গে সম্মত হওয়া শর্তগুলোর কোনও সম্পর্ক নেই এবং এই তথ্যের কোনো ভিত্তি নেই। 

 

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?