ক্লিক করলেই তথ্য ফাঁস,সরকারি কর্মীদের জন্য ডিপসিক ব্যবহার নিষিদ্ধ তাইওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি : তাইওয়ানের সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হল ডিপসিক ব্যবহার। এখন থেকে আর চিনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট (ডিপসিক)ব্যবহার করতে পারবেন না তাইওয়ানের সরকারি কর্মীরা। তাইওয়ানের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ‘এটা একটা চিনা পণ্য, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।ডিপসিক চ্যাটবটটি সীমান্তে তথ্য প্রেরণ ও তথ্য ফাঁস করতে পারে। তাই চিনের তৈরি এই চ্যাটবটের ফাঁদে পা দেওয়া উচিত নয়।’

চিনের এই চ্যাটবট নিয়ে একই সুর শোনা গিয়েছে দক্ষিণ কোরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মুখে। ইতালিও চিনা এআই চ্যাটবটের ডাটা অনুশীলন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য নিরাপত্তার জন্য এটি মোটেও সুবিধের নয়। তাই এই চ্যাটবটে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

উল্লেখ্য, বরাবরই চিনের সঙ্গে সাপে-নেউলের সম্পর্ক তাইওয়ানের। দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ ভাবিয়ে তুলছে বিশ্লষকদের। এদিকে তাইওয়ান চিনের চ্যটবট নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না এখন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যসেবা, যা তাইওয়ানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তা সরকারি বিভিন্ন সংস্থায় ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সাল থেকে নিষিদ্ধ করে আসছে দেশটি। 

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস