মেয়েরাও শিক্ষার অধিকারী, দাবি তালিবান সরকারের

স্কুল খুলবে আগামী মার্চ থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আন্তর্জাতিকমহলের চাপে পড়ে স্কুল খোলার অভিযোগ উড়িয় দিল তালিবান সরকার। জানিয়ে দিল, সেখানকার মেয়েদের জন্য স্কুলের দরজা তারা স্বেচ্ছায় খুলে দিয়েছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানে নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত ডেবোরাহ লিওয়ন্সের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসেন সে দেশের মন্ত্রী (কার্যনির্বাহী) মৌলায়ে নূরউল্লাহ। লিওয়ন্সকে তিনি বলেন, পুরুষদের পাশাপাশি মেয়েদেরও শিক্ষার অধিকার রয়েছে।এই অধিকার তাদের জন্মগত। আর সেই অধিকারকে স্বীকৃতি দিতেই তারা স্কুল-কলেজের দরজা মেয়েদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি তালিবান সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, আগামী মার্চ থেকে আফগানিস্তানের সব স্কুল-কলেজের দরজা মেয়েদের জন্য খুলে দেবে। এই ঘোষণার সঙ্গে তারা শর্তও জুড়ে দিয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, মেয়েদের স্কুল বা কলেজে শুধুমাত্র মহিলা শিক্ষকরাই পড়াবেন। আর যে সব স্কুল বা কলেজে মেয়েদের পাশাপাশি ছেলেরাও পড়াশোনা করে, সেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েরা একদিকে বসবে এবং ছেলেরা অন্যদিকে।

প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের গোড়ার দিকে তালিবান সরকারের শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি জানান, মার্চ থেকে সে দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তবে কোন দিন থেকে ক্লাস শুরু হবে, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে তিনি কিছু বলেননি। এই ঘোষণার সঙ্গে আরও একটি প্রশ্ন জড়িয়ে রয়েছে।

তালিবান সরকার স্কুল-কলেজের দরজা মেয়েদের জন্য খুলে দিলেও তারা আদৌ স্কুলে আসবে? কারণ, ক্ষমতায় এসে তারা একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে। জানিয়ে দিয়েছে, মেয়েদের বোরখা পরতে হবে। কোনও পুরুষ ছাড়া তারা বাইরে যেতে পারবে না।  

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের