বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চিনের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। বুধবার (২৪ জুন) চিনের রাজধানী বেজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পা রাখার সঙ্গে সঙ্গেই লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। দেওয়া হয় গার্ড অব অনার। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চিনের কোনও শীর্ষ পর্যায়ের মন্ত্রী হাজির না থাকায় বিতর্ক দানা বেঁধেছে।কূটনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশকে যে ভিখারি রাষ্ট্র ছাড়া আর কিছু ভাবেন না, তা বুঝিয়ে দিলেন শি জিনপিং।   চাউমিং থেকে বিশেষ শোভাযাত্রা সহকারে তারেককে নিয়ে যাওয়া হয় দিয়াওইউতাইয়ের রাষ্ট্রীয় অতিথিশালায়। বেজিংয়ে থাকাকালীন প্রধানমন্ত্রী তারেক ও তার সফরসঙ্গীরা এই অতিথিশালাতেই থাকবেন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বিদেশ সফরে প্রথমে মালয়েশিয়ায় পৌঁছান খালেদা জিয়ার পুত্র। মালয়েশিয়া থেকে চিনের দালিয়ানে যান। সেখানে ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে’ স্থানীয় সময় সকাল ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত বার্ষিক সভায় যোগ দেন। সভার এক ফাঁকে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

দালিয়ানের কর্মসূচি শেষে বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই স্পিড ট্রেনযোগে (বুলেট ট্রেন) বেজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। বিকেল  ৫ টা ৩৫ মিনিটে বেজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সূত্রের খবর, তারেক রহমানের চলতি সফরে বাংলাদেশের সঙ্গে চিনের বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ২৪টি যুদ্ধবিমান কেনার সমঝোতা চুক্তিও।

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

১০ কোটি ক্ষতিপূরণ চেয়ে অরূপের প্রাক্তন ভ্রাতৃবধূ জুঁইকে আইনি চিঠি শতদ্রুর

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ