Belly Dance-য়ের অপরাধে বরখাস্ত, প্রতিবাদের ঝড়ে চাকরিতে বহাল শিক্ষিকা

সহকর্মী সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পেশায় শিক্ষিকা। কোমর দুলিয়ে একটু নেচেছিলেন। নাচের ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও হয়ে যায়। ভিডিয়ো ভাইরাল হতে দেরি হয়নি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে পড়লে তারা ওই শিক্ষিকাকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। নানা প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় ওঠায় চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকাকে স্বপদে বহাল করেন।

কোমর দুলিয়ে নেচেছিলেন আইয়া ইউসুফ। ইজিপ্ট ইন্ডিপেনডেন্ট-য়ে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নীল নদের ধারে স্কুলের তরফ থেকে একটি শিক্ষমূলক ভ্রমণের আয়োজন করা হয়। সেখানে গিয়েছিলেন আইয়া। একটু নির্জনে গানের ছন্দে কোমর দুলিয়ে নাচেন। আর কোনও এক সহকর্মী সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেটা স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে। নজরে পড়ে শিক্ষিকার স্বামীরও। স্বামী তৎক্ষণাৎ মহিলাকে ডিভোর্স দেন। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ ওই মহিলাকে চাকরি থেকে বরখাস্ত করেন। নানা প্রান্ত থেকে শুরু হয় প্রতিবাদ। যার জেরে স্কুল কর্তৃপক্ষ তাকে স্বপদে পুনর্নিয়োগ করে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আইয়া ইউসুফ জানান, নাচের ভিডিয়ো তোলার কথা তিনি জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। তাঁর কথায়, ‘ যিনি আমার নাচের ভিডিয়ো তুলেছেন, তার উদ্দেশ্য যে মহৎ ছিল না, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। ওই দৃশ্য আমার জীবন বিভীষিকাময় করে তুলেছিল। স্কুল শিক্ষা দফতর আমাকে চাকরি থেকে বরখাস্ত করে। সব আনন্দ মুহূর্তের জন্য বিষাদে পরিণত হয়ে গিয়েছিল।শেষ পর্যন্ত চাকরি ফিরে পেয়েছি, এটাই যথেষ্ট। ’

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের