লক্ষ্য ট্রাম্পকে নিকেশ, টাকা জোগাড়ে মা-বাবাকেই খুন কিশোরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মারতে টাকা দরকার। সেই টাকা জোগার করতে বাবা-মাকেই খুন করার অভিযোগ উঠল মার্কিন কিশোরের বিরুদ্ধে। উইসকনসিন অঙ্গরাজ্যের বাসিন্দা ওই কিশোর পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেছে।

বছর ১৭-র নিকিতা কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পকে হত্যা করার পাশাপাশি ট্রাম্প সরকারের পতন ঘটানোর লক্ষ্য ছিল তার। কিন্তু প্রয়োজন ছিল প্রচুর টাকার। এই টাকা জোগার করতেই বাবা-মাকে হত্যা করে সে। মার্চ মাসেই নিকিতাকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে নিজের বাড়িতেই বাবা-মাকে খুন করে নিকিতা। গুলি করে সৎ বাবা ডোনাল্ড মেয়ার এবং মা তাতিয়ানা কাশ্যপকে হত্যা করে নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট ও পোষা কুকুর নিয়ে পালিয়ে যায় সে। বাড়িতেই পড়েছিল দেহ দুটি। পড়ে দেহে পচন ধরে গন্ধ বের হলে প্রতিবেশীরা জানতে পারে। পুলিশে খবর দিলে, পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। এরপরেই নিকিতার খোঁজ করে মার্চ মাসে কনসাস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিকিতার বিরুদ্ধে ৯টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তারমধ্যে রয়েছে, ২টি খুন ও দেহ লুকিয়ে রাখার ঘটনা। বর্তমানে উইসকনসিন প্রদেশের একটি জেলে রাখা হয়েছে তাকে। শুনানির জন্য আগামী ৭ মে কাশ্যপের ওয়াউকেশা কাউন্টি আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রশাসন সূত্রে খবর, নিজের পরিকল্পনা সফল করতে ড্রোন এবং বিস্ফোরক কেনার কথা ভাবছিল অভিযুক্ত কিশোর। কিন্তু হাতে টাকা না থাকায় কাজে এগোতে পারছিল না। ড্রোন ও বিস্ফোরক কেনার জন্য প্রয়োজনায় টাকা জোগাড় করার জন্য নিজের বাবা-মাকে খুনের ছক কষছিল সে। নিজের পরিকল্পনার কথা আরও বেশ কয়েক জনকে জানিয়েছিল নিকিতা। এক রুশভাষীকেও নিজের ষড়যন্ত্রের কথা জানায় সে। তিন পাতার একটি ইস্তাহারও তদন্তকারীদের হাতে এসেছে। ওই ইস্তাহারে হিটলারের প্রশংসা করেছে সে।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?