গোপন তথ্য ফাঁস! মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যৌথ ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গোপন ইজরায়েলি-মার্কিন সামরিক কমান্ড সেন্টার সরাসরি ক্ষতিগ্রস্ত হয় গত ১৩ জুন। সংবাদ সূত্রে জানা গিয়েছে, তেল আবিবের বিলাসবহুল কমপ্লেক্স দা ভিঞ্চি টাওয়ার্সের নীচে নির্মিত একটি ঘাঁটি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে পরিচালনা করত। ঘাঁটিটি মূলত পরিচিত ছিল site 81 নামে। ইজরায়েলের সামরিক গোয়েন্দাদের জন্য এই সাইট 81 গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসাবে ব্যবহার করা হত। এটির নকশা ও নির্মাণকার্য করেছিল মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রায় এক দশক আগে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইজরায়েলি কর্তৃপক্ষ তেল আবিবের উত্তরাঞ্চলের আঘাতপ্রাপ্ত এলাকা সিল করে দেয়। সাংবাদিকদেরও কোনও ছবি তুলতে দেওয়া হয়নি। বেশ কয়েক ঘন্টা পর ইরানের জাতীয় গণমাধ্যম ঘোষণা করে যে এটি ইজরায়েল হামলার প্রতিশোধমূলক অভিযানের অংশ ছিল। ইচ্ছাকৃতভাবেই সামরিক এবং গোয়েন্দা স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল।

দ্য ভিঞ্চি কমপ্লেক্স ২০১৩ সালের মার্কিন আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ারস প্রকল্পের অংশ ছিল। এর মাধ্যমে site 81-কে ৬০০০ বর্গমিটার আয়তনের ইলেকট্রোম্যাগনেটিক সিল্ড গোয়েন্দা বাঙ্কারে পরিণত করা হয়। এই সামরিক বাঙ্কারটি বাচ্চাদের খেলার মাঠ এবং কমিউনিটি সেন্টার থেকে ১৪ মিটার দূরত্বে অবস্থিত। সেখানে যদি ইরান হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে তা ভেবে আন্তর্জাতিক ক্ষেত্র উদ্বেগ প্রকাশ করেছে। বলছেন ইজরায়েল ঘনবসতিপূর্ণ এলাকায় এমন একটি সামরিক স্থাপনা করে আসলে সাধারণ মানুষকে ঢাল হিসেবে কাজ করাতে চেয়েছে। প্যালেস্টাইনের বিরুদ্ধে যে অভিযোগ তারা একাধিক বার করেছে নিজেরাই তো সেই দোষে দোষী। তেল আবিবের এই দ্য ভিঞ্চি কমপ্লেক্সে ইজরায়েলি মার্কিন বিনিয়োগকারী গোষ্ঠীগুলি অর্থ বিনিয়োগ রয়েছে। এর মধ্যে অনেকে সরাসরি ভাবে যুক্ত ইজরায়েলি সামরিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে।

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের