চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামাস গোষ্ঠীকে নিষিদ্ধ না করার ব্যাখ্যা দিলেন টেলিগ্রাম সিইও

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও হামাস যুদ্ধে প্রতিনিয়ত নয়া তথ্যের উন্মোচন। সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ সংক্রান্ত ভুয়ো তথ্য, ছবি, ভিডিও, গ্রাফিক্স ছড়ানোর অভিযোগ উঠছিল। এবার টেলিগ্রামের সিইও ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষের বিষয়ে নিজেদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু অবস্থান ব্যাখ্যা করলেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে টেলিগ্রামে নিষিদ্ধ না করার জন্যও অবস্থান ব্যাখ্যা করলেন।

টেলিগ্রামের সিইও পাভেল দুরভ বলেন, “প্রতিদিন  টেলিগ্রামের মডারেটর এবং এআই  টুল প্ল্যাটফর্ম থেকে বহু ক্ষতিকারক কন্টেন্ট সরিয়ে দেয়। তবে যুদ্ধ সম্পর্কিত সব  তথ্য হঠানো খুব সহজ নয়।”

পাশাপাশি তিনি বলেন, “এই সপ্তাহের শুরুতে ক্ষেপণাস্ত্র হামলার আগে হামাস টেলিগ্রামের মাধ্যমে  সাধারণ মানুষদের এলাকা ছেড়ে চলে যেতে সতর্ক করে। তাই তাঁদের চ্যানেল বন্ধ করা কি জীবন বাঁচাতে সাহায্য করবে  নাকি এটি আরও জীবনকে বিপন্ন করবে?”

অন্যান্য অ্যাপসগুলির তুলনায় টেলিগ্রামের পার্থক্যও উল্লেখ করেন তিনি। বলেন,  “ অন্যান্য অ্যাপসগুলি লোকেদের কাছে চমকপ্রদ বিষয়বস্তু প্রচার করে।  টেলিগ্রাম ব্যবহারকারীরা কেবলমাত্র সেই সামগ্রীই পান যা তারা বিশেষভাবে সাবস্ক্রাইব করেছেন ৷ টেলিগ্রাম গবেষক, সাংবাদিক এবং ফ্যাক্ট-চেকারদের জন্য প্রথম হাতের তথ্যের উৎস। যদিও তথ্যের এই উৎসটি ধ্বংস করা আমাদের পক্ষে সহজ হবে। তবে এটি করা ইতিমধ্যে একটি ভয়াবহ পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে।”

শনিবার(৭ অক্টোবর)ইজরায়েলে হামলা করে হামাস। পাল্টা হামলা চালায় ইজরায়েল। গাজায় এখনও পর্যন্ত ৭২৪ শিশু নিহত। অন্তত ২,২১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  ১৩০০ ইজরায়েলি নিহত হয়েছে।

অন্যদিকে ইসলামিক দেশগুলির একটি শীর্ষ গোষ্ঠী ইজরায়েল-গাজা সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে একটি “জরুরি বৈঠক” ডেকেছে।

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ