ভয়ঙ্কর বিপদ ডেকে আনল ‘পোষ্য’! সারমেয়র গুলিতে আহত হলেন মালিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সুরক্ষার জন্য বাড়িতে যত্ন করে তুলে রেখেছিলেন আগ্নেয়াস্ত্র।এই অস্ত্রই বিপদ ডেকে আনল মালিকের। এই অস্ত্র হল ‘লোডেড’ বন্দুক। গভীর ঘুমে আচ্ছন্ন সকলে।এমন আবহে রাতের অন্ধকারে চলল গুলি। নিশানা তাক করে সোজা ট্রিগার ধরে মালিকের পায়ে গুলি। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। লাইট অন করতেই দেখা গেল হাড়হিম দৃশ্য। কোন আততায়ী নয়,কোন মানুষও নয়। বন্দুকের ট্রিগার মুখে ধরে দাঁড়িয়ে আছে পোষ্য সারমেয়।এমন বিরল ঘটনাটি ঘটেছে আমেরিকায়।

সঙ্গে সঙ্গে মালিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও চিকিৎসাধীন রয়েছে মালিক। জানা গিয়েছে,ওই ব্যক্তি বিছানায় একটি ‘লোডেড’ বন্দুক নিয়ে ঘুমিয়ে ছিলেন। ওই ব্যক্তি টেনেসির মেফিসের বাসিন্দা।তার পাশে ঘুমিয়ে ছিল তার স্ত্রী। গভীর রাতে বছরের পোষা কুকুরটি বিছানায় লাফালাফি করার সময় কোনোভাবে সেটির থাবা বন্দুকের ‘ট্রিগারে’ আটকে যায়। কুকুরটি পা ছাড়াতে গিয়ে লাফালাফি করলে ‘ট্রিগারে’ চাপ পড়ে গুলি বেরিয়ে যায়। তাঁর কুকুরটির নাম ‘ওরেও’।

এই নিয়ে ভুক্তভোগী বাড়ির মালিক জানিয়েছিলেন, গত রবিবার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়ে রাতে অঘোরে ঘুমাচ্ছিলেন তিনি। পাশে ঘুমিয়ে ছিলেন তাঁর সঙ্গী। সোমবার ভোরে প্রচণ্ড গুলির শব্দে ঘুম থেকে হুড়মুড় করে ওঠেন তিনি। সঙ্গীরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই ওই ব্যক্তি দেখতে পান যে তাঁর বাঁ পায়ের ঊরু বেড়ে গড়িয়ে পড়ছে রক্ত। গুলি লেগেছে তাঁর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে গুরুতর ক্ষতি হয় নি। বেশ কিছু সময় বিশ্রামে থাকতে হবে তাকে।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ