থাইল্যান্ডে কার্যকর সমলিঙ্গের বিয়ে, পরিণয়সূত্রে আবদ্ধ জনপ্রিয় দুই অভিনেতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার দেশ থাইল্যান্ডে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হল সমলিঙ্গের বিয়ে। আর নয়া আইন কার্যকর হতেই প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দেশটির দুই জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয়, রাজধানী ব্যাঙ্ককের এক শপিং মলে নতুন জীবন শুরু করতে চলেছেন আরও শতাধিক সমকামী যুগল।

২০০১ সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল নেদারল্যান্ডস। তার পর থেকে আরও ৩০টি দেশ গত ২৩ বছরে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছে। ভারত-সহ একাধিক দেশে বিয়েকে আইনি বৈধতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সমকামীরা। যদিও ভারতের শীর্ষ আদালত সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দিতে অস্বীকার করেছে। গত বছরের জুনে স্রেথা থাভিসিন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালীন সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়ে বিশেষ আইন পাস হয়েছিল দেশটির সংসদে। তাইওয়ান ও নেপালের পর এশিয়ার তৃতীয় দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল থাইল্যান্ড। সংসদে পাশ হওয়ার পর গত সেপ্টেম্বরে থাই রাজা মহা ভাজিরালংকর্ন বিলটি অনুমোদন করেন। অনুমোদনের ১২০ দিন পর আইনটি কার্যকর হল।

এদিন আইনটি কার্যকর হওয়ায় সমলিঙ্গদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।  তিনি লিখেছেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। সবার সম্মিলিত প্রয়াসে সমলিঙ্গের বিয়ে সত্যিই সম্ভব হয়েছে।’ আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ককের এক বিবাহ নিবন্ধন কার্যালয়ে গিয়ে প্রথম যুগল হিসাবে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছেন দেশটির দুই জনপ্রিয় অভিনেতা। বিয়ের নিবন্ধনের পরে সমকামী যুগল বলেন, ‘এই অধিকারের জন্য দীর্ঘদিন লড়াই করছিলাম। আজকের দিনটি সত্যিই জীবনের সেরা দিন।’ স্থানীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, সমলিঙ্গের বিয়ে কার্যকর হওয়ায় থাইল্যান্ডে এক হাজারের বেশি সমকামী যুগল বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার