ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, দুই সাংসদকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাঁর উদ্যোগেই আপাতত যুদ্ধে ক্ষান্ত দিয়েছে ইজরায়েল সরকার ও প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাস। সোমবারই (১৩ অক্টোবর) তাদের হাতে বন্দি থাকা জীবিত ২০ ইজরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে বন্দি ২০০০ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিতে শুরু করেছে ইজরায়েল সরকার। যুদ্ধ থামানোর কৃতিত্ব হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু ওই সম্মান গ্রহণের পরেই ইজরায়েলি সংসদে ভাষণ দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন মার্কিন অধীশ্বর। ‘গণহত্যাকারী’-সহ একাধিক শ্লোগানও শুনতে হয় তাঁকে। বিরক্ত হয়ে বক্তৃতাও থামাতে বাধ্য হন মার্কিন রাষ্ট্রপতি। শেষ পর্যন্ত অবশ্য ট্রাম্পের ভাষণে বাধা দেওয়ার অপরাধে দুই বামপন্থী সাংসদকে আইনসভা থেকে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। আর নিরাপত্তারক্ষীদের ওই সক্রিয়তাকে ‘বাহবা’ দিয়েছেন ট্রাম্প।

দীর্ঘ দুই বছর ধরে চলা ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি। তাঁর উদ্যোগেই গাজা শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে যুযুধান সব শিবির।  এদিন ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করতে তেল আভিভে পা রেখেছিলেন ট্রাম্প। পরে ইজরায়েলের আইনসভা ‘নেসেট’-এ যান। সেখানে গাজায় শান্তিপ্রতিষ্ঠার জন্য ট্রাম্পের উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আইনসভার স্পিকার আমির ওহানা। মার্কিন প্রেসিডেন্ট আইনসভায় উপস্থিত হতেই সব সদস্য উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।

ট্রাম্প ভাষণ শুরু করার খানিক বাদেই শ্লোগান দিতে শুরু করেন দুই বামপন্থী সাংসদ আইমেন ওডেহ ও ওফার কাসিফ। দুজনে হাতে থাকা ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড বাড়াতে থাকেন। সেই সঙ্গে গাজায় গণহত্যা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ‘গণহত্যাকারী’ হিসাবে আখ্যা দিয়ে শ্লোগানও দিতে থাকেন। তাতে খানিকটা হতচকিত হয়ে পড়েন ট্রাম্প। বক্তৃতা থামিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকেন। তখনই নিরাপত্তারক্ষীরা ওই দুই সাংসদকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। ওই অবাঞ্ছিত ঘটনার জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে দুঃখপ্রকাশ করেন আইনসভার স্পিকার আমির ওহানা।

 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির