ইজরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দিতে চলেছে বাইডেন প্রশাসন

ফিলিস্তিনের গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন করে শান্তি ফেরানোর অঙ্গীকার করেছিলেন জো বাইডেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালের শুরুতেই নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জো বাইডেন। এমন পরিস্থিতির মধ্যে ইজরায়েলের কাছে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল জো বাইডেন প্রশাসন। যেখানে জো বাইডেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালানোর কথা বারংবার জানিয়েছেন। সেখানে ইজরায়েলের কাছে আবারও অস্ত্র বিক্রির অনুমোদন, জো বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তকে ভাল চোখে দেখছে না কেউই। প্রায় ১ বছর সময় অতিক্রান্ত, তবুও ইজরায়েল-হামাসের যুদ্ধ থামার নাম নেই। গাজাকে কেন্দ্র করে যে যুদ্ধ প্রাথমিকভাবে হামাস শুরু করেছিল, সেই যুদ্ধের এখন হিংসাত্মক রূপ দিয়েছে ইজরায়েল। সম্প্রতি ইজরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন।

সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই গতকাল তথা বুধবার ইজরায়েলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৮ কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তির খবর সামনে এসেছে। ফিলিস্তিনের গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যেও একই ধরনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন করে শান্তি ফেরানোর অঙ্গীকার করেছিলেন জো বাইডেন। যদিও তিনি অনেকবার এমন অঙ্গিকার করেছিলেন, কিন্তু তাঁর দেওয়া কোনও অঙ্গিকারই বাস্তবে রূপ পায়নি। জানা গিয়েছে, ইজরায়েলের কাছে অস্ত্র বিক্রির এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরেই বিস্তর কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি নিয়ে বিস্তর যাচাই-বাছাইয়ের পর অক্টোবর মাসে তা জমা দেয়। বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে বলেও নিশ্চিত করেছে একটি মার্কিন প্রতিবেদন। যদিও সেই সংবাদমাধ্যমের নাম প্রকাশ্যে না আনার শর্তে এমন পাকাপোক্ত খবরটি জানানো হয়েছে।

এই অস্ত্রের মধ্যে রয়েছে কয়েক শ বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম। যেখানে গোটা বিশ্বে ইজরায়েল-হামাস যুদ্ধের অবসানের আহ্বান জানানো হচ্ছে, সেখানে বাইডেন প্রশাসন ইজরায়েলকে আরও উস্কে দিতে তাঁদের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে। যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা