স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫৮

এখনও নিখোঁজদের সন্ধান চালাচ্ছে স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীরা। সকলেই উদ্ধারকার্যে অংশ নিয়েছেন। তবে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার স্পেন। স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮। কয়েক দশকের মধ্যে এটাই সবথেকে মারাত্মক বন্যা স্পেনে। যাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮। এছাড়াও নিখোঁজ রয়েছে অনেকে। আর এখনও নিখোঁজদের সন্ধান চালাচ্ছে স্পেনের সহস্রাধিক সেনা সদস্য, আঞ্চলিক ও স্থানীয় জরুরি পরিষেবা কর্মীরা। সকলেই উদ্ধারকার্যে অংশ নিয়েছেন। তবে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

জানা গিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল। সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। বন্যায় এলাকাজুড়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে ব্যপক ক্ষতি হয়েছে। গাড়িগুলি পরস্পরের ওপর ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়েছে। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তাঁদের সবথেকে আগে অগ্রাধিকার হল, মৃতদেহ উদ্ধার করা এবং নিখোঁজদের সন্ধান করা। তিনি ইতিমধ্যেই ভ্যালেন্সিয়ায় জরুরি পরিষেবা এবং আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যায় ভ্যালেন্সিয়া শহরের পাইপোর্তা শহরে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের কেন্দ্রস্থলে অনেক বয়স্ক ব্যক্তি আটকা পড়েছেন।

দক্ষিণ ও পূর্ব উপকূলজুড়ে বন্যার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। ভারী বৃষ্টিপাতের জন্যে মঙ্গলবার রাতে আন্দালুসিয়ায় একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে। যেখানে ৩০০ যাত্রী ছিলেন। কিন্তু কেউই তেমন আহত হননি বলে জানা গিয়েছে। বন্যায় স্পেনের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমির ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিস, ভ্যালেন্সিয়া এবং কাতালোনিয়ার ত্যারাগোনা অঞ্চলের একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করেছে। সেই এলাকার বাসিন্দা বলেছে, কয়েক দশকে এরকম বন্যা প্রথমবার দেখছেন তাঁরা।

 

 

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ