চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শান্তিতে নোবেল ইরানের মানবাধিকার কর্মী ‘জেলবন্দি’ নার্গিসকে

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিতে নোবেল পেলেন ইরানের নারী অধিকার আন্দোলনকারী নার্গিস মহম্মদি । শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে। ইরানে নারী অধিকার, মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাঁকে শান্তিতে নোবেল দেওয়া হল।  

নার্গিস মহম্মদি একজন মানবাধিকারকর্মী। বাকস্বাধীনতা ও স্বাধীনতার লড়াইয়ে তাঁকে নিপীড়নের শিকার হতে হয়েছে। তাঁকে অন্তত ১৩বার গ্রেফতার করেছে ইরান কর্তৃপক্ষ। পাঁচবার দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। ২০১১ সাল থেকে মহম্মদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ৩১ বছরের দণ্ডতে বন্দি রয়েছেন তিনি।

চলতি বছর ২ অক্টোবর থেকে শুরু হয়েছে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।  ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। গত সোমবার (২ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে, মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থে, বুধবার (৪ অক্টোবর) রসায়নে ও বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

গত বছর ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান বেলারুশের মানবাধিকার বিষয়ক আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ। ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ