দীর্ঘ ৭০ বছর বাদে ছেলেকে ফিরে পেলেন মা

সাত দশক বাদে নাড়ি ছেঁড়া ধনকে কাছে পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে যান শতবর্ষী মা মঙ্গলেমা বিবি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময়টা খুব একটা কম নয়। প্রায় সাত দশক। অশীতিপর আবদুল কুদ্দুস মুন্সি ধরেই নিয়েছিলেন হারিয়ে যাওয়া পরিজনদের সঙ্গে আর কখনও দেখা হবে না। জীবন সায়াহ্নে এসে এই যন্ত্রণা কুরেকুরে খাচ্ছিল তাঁকে। অলক্ষ্যে হেসেছিলেন ভাগ্যদেবতা।

অবশেষে ফেসবুকের কল্যাণে দীর্ঘ ৭০ বছর বাদে শনিবার সকালে গর্ভধারিণী শতায়ু পার করা মায়ের সঙ্গে দেখা হল তাঁর। সাত দশক বাদে নাড়ি ছেঁড়া ধনকে কাছে পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে যান শতবর্ষী মা মঙ্গলেমা বিবি। ছেলেকে কাছে পেয়ে তিনি বিলাপ করতে থাকেন, ‘কুদ্দুছ তুই একদিন ফিরে আসবি এটা আমি বিশ্বাস করতাম। আল্লার কাছে এই দোয়াই করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন।’

আজ থেকে দীর্ঘ সাত দশক আগে আচমকাই পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন কুদ্দুস। হারিয়ে যাওয়ার সময় তাঁর বয়স ছিল আট-দশ বছর। এক আত্মীয়ের সঙ্গে নবীনগর থেকে রাজশাহীর বাগমারা থানায় বেড়াতে এসেছিলেন তিনি। সেখানে ছিলেন তিনদিন। থানায় বন্দি থাকতে ভাল লাগছিল না একরত্তি ছেলের। সবার অলক্ষে একদিন হাঁটতে হাঁটতে পৌঁছে যান আত্রাই উপজেলার সিংসাড়া এলাকায়। ছোট কুদ্দুস পথ হারিয়ে ফেলেন তিনি। ওই সময় খৈমুন নামে এক বৃদ্ধার সঙ্গে দেখা হয়। ভিক্ষা করে ঘরে ফিরছিলেন তিনি। তাঁর সাহায্যে ওই গ্রামেরই নিঃসন্তান এক দম্পতির কাছে আশ্রয় জোটে কুদ্দুসের। ৩০ বছরে বয়সে বাগমারা উপজেলার সবেদ মিয়ার মেয়ে নুরুজ্জাহানকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করতে থাকেন। ৫ মেয়ের জনক হয়েছেন। মেয়েদের বিয়ে দিয়েছেন। তিন ছেলের মধ্যে দুজনকে বিদেশেও পাঠিয়েছেন। এক কথায় স্ত্রী, সন্তান, নাতি-নাতনি নিয়ে কুদ্দুস মিঁয়ার সংসার এখন চাঁদের হাট। কিন্তু বুকে চাপা ছিল স্বজন হারানোর যন্ত্রণা। অবশেষে সেই যন্ত্রণা ঘুচল।

কিভাবে অসাধ্যসাধন হল? সম্প্রতি বারুইপাড়া মোড়ের চায়ের দোকানে বসে নিজের হারিয়ে যাওয়ার গল্প করছিলেন কুদ্দুস মুন্সি। বাবা-মায়ের নাম বলতে পারলেও নিজের বাড়ির ঠিকানা জানাতে পারেননি। তাঁর সেই যন্ত্রণার গল্পই ভিডিয়ো রেকর্ডিং করে গত ১২ এপ্রিল ফেসবুকে পোস্ট করেন স্থানীয় এক যুবক। নিমিষেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওর সূত্র ধরে আবদুল কুদ্দুস মুন্সির ভাগ্নেসহ চার স্বজন গত ২১ সেপ্টেম্বর পৌঁছন বাগমারায়। মা মঙ্গলেমা বিবির সঙ্গে ভিডিও কলে কথা হারিয়ে যাওয়া ছেলের কথা হয়।

দীর্ঘ ৭০ বছর বাদে ছেলেকে দেখলেও চিনতে ভুল হয়নি গর্ভধারিণী মা মঙ্গলেমা বিবির। ভিডিও কলে কথা বলার সময় মা ছেলেকে বলেন- তুই আমার হারিয়ে যাওয়া আবদুল কুদ্দুস। ছোট বেলায় তোর হাত কেটে গিয়েছিল। মায়ের মুখে এ কথা শুনে কুদ্দুস প্রশ্ন করেছিলেন- কোন হাত কেটেছিল? মা জানান- বাম হাতের বুড়ো আঙুল। তখনই তিনি অবাক হয়ে যান। এতো বছর পর মাকে ফিরে পেয়ে আপ্লুত তিনি।

দীর্ঘ ৭০ বছর বাদে গর্ভধারিনীর কাছে ফিরতে পেরে বাঁধভাঙা খুশিতে মেতে উঠেছেন কুদ্দুস মুন্সি। সাংবাদিকদের বলেন, ‘অনেকদিন মা ও বোনদের খোঁজার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ছিল একদিন আমার মায়ের সন্ধান আমি পাবো। মায়ের বুকে ফিরতে পেরে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। বাকি জীবনটা মায়ের সঙ্গেই থাকব।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য