কম্পন বিধ্বস্ত সিরিয়ায় ভারতের সপ্তম ত্রাণবাহী উডান

শনিবার হিন্ডন সেনা ছাউনি থেকে রওনা দেয় বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে অবতরণ করল ভারতীয় বিমান। এটি সপ্তম বিমান। রয়েছে ৩৫ টন সামগ্রী। বিমান পৌঁছে যাওয়ার খবর টুইট করে দিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। নিজের টুইটার অ্যাকাউন্টে তাঁর টুইট, অপারেশন দোস্ত-য়ের অঙ্গ হিসেবে রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবতরণ করে সপ্তম ত্রাণবাহী উড়ান। উডা়নে রয়েছে ২৩ টন সামগ্রী। যার মধ্যে রয়েছে সোলার ল্যাম্প, জরুরী ঔষধ সামগ্রী, জেনারেটর সেট। রয়েছে অত্যাবশ্যকীয় পণ্য। দামাস্কাসে সিরিয়া সরকারের তরফ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাদের পরিবেশমন্ত্রী ও স্থানীয় প্রশাসক মৌতাজ দোয়াজি। গাজিয়াবাদের হিন্ডন সেনা ছাউনি থেকে শনিবার রাতে সিরিয়ায় উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় সেনার  C17 যুদ্ধ বিমান। সিরিয়া থেকে পরে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবে।  

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতীয় বায়ুসেনাও  ত্রাণ সামগ্রী নিয়ে সিরিয়ায় বিমান অবতরণের খবর দিয়ছে। বিমানে থাকা ৩৫ টন সামগ্রীর মধ্যে সিরিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে ২৩ টন। বাকি ত্রাণ পাবে তুরস্ক। জাতিসঙ্ঘ সিরিয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, এই দেশ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছে না। প্রয়োজনীয় ত্রাণ না পেলে  সে দেশের বহু মানুষ অনাহারে মৃত্যুর মুখে ঢলে পড়বে। অসম্ভব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে শিশুরা। মনে করা হচ্ছে, জাতিসঙ্ঘে আর্জিকে গুরুত্ব দিয়েই ভারতীয় সেনা আগে ত্রাণ সামগ্রী সিরিয়ায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন নজর শুধু তুরস্কে, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না সিরিয়া, উদ্বিগ্ন জাতিসঙ্ঘ

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক