আফগানিস্তানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করল তালিবান, বিচ্ছিন্ন বিশ্বের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান জুড়ে ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে তালিবান গোষ্ঠী। এর কারণেই আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আফগান গণমাধ্যম জানিয়েছে যে অনলাইন “অনৈতিকতা” মোকাবিলায় চলতি মাসের শুরুতে তালিবান নেতৃত্বের জারি করা ডিক্রি অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে। 

তালিবানদের নিষেধাজ্ঞার কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে এবং স্যাটেলাইট টেলিভিশন পরিষেবা ব্যাহত হয়েছে। এমনকি বিমান চলাচলও ক্ষতিগ্রস্ত  হয়েছে।  Flightradar24 জানিয়েছে যে মঙ্গলবার কাবুল বিমানবন্দরে পৌঁছানোর বা ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত কমপক্ষে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবার দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে। জানা গিয়েছে, এই পরিষেবা বন্ধের ফলে কাবুল-ভিত্তিক টোলো নিউজ এবং লন্ডন-ভিত্তিক আফগানিস্তান ইন্টারন্যাশনালের মতো আফগান সংবাদমাধ্যমের স্যাটেলাইট টিভি সম্প্রচারের পাশাপাশি হাসপাতাল এবং সরকারি ও বেসরকারি অফিসের পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 এই প্রথমবারের মতো কট্টরপন্থী ইসলামপন্থী সরকারের অধীনে সমগ্র আফগানিস্তানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে কি কারণে ইন্টারনেট বন্ধ হয়েছে তার কারণ জানায়নি তালিবান। এক কর্মকর্তার জানিয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এই মাসের শুরুতে “সম্পূর্ণ ইন্টারনেট নিষেধাজ্ঞা” জারি করার নির্দেশ দেন, যার ফলে বালখের মতো ছোট প্রদেশগুলিতে পরিষেবা ব্যাহত হতে শুরু করে। বালখ প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র হাজী আতাউল্লাহ জায়েদ সেই সময় বলেছিলেন, “অনৈতিকতা রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং দেশের মধ্যেই প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য একটি বিকল্প তৈরি করা হবে।”   

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে