ইরানের উপর হামলার আশঙ্কা, মার্কিন যুদ্ধবিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি :  দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানকে ট্রাম্পের বোমা হুঁশিয়ারিকে ভালোভাবে নেয়নি মধ্যপ্রাচ্য। ইরানের ওপরে ডোনাল্ড ট্রাম্প বোমা হামলার হুঁশিয়ারি দেওয়ার পরেই কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত—উপসাগরীয় চার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, ইরানের ওপরে হামলার জন্য তারা তাদের বিমানঘাঁটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর চাপ বৃদ্ধি করতে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুথিদের ওপরে হামলা করেই ইরানকে চাপে রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যে এই দেশগুলোর কঠোর অবস্থান মার্কিন প্রশাসনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইরানের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে আরব দেশগুলোর সমর্থন প্রয়োজন। কিন্ত এই দেশগুলো সাহায্য না করলে বিপদ বাড়বে আমেরিকার। উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে সৌদি ও আমিরাতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় কাতারকে এমকিউ-৯ রিপার ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। এরপরই ইয়েমেনে হুথিদের ওপর হামলা শুরু করে আমেরিকা।

ইরানের ওপর হামলা করতে গেলে আমেরিকার প্রয়োজন হবে উপসাগরীয় দেশের সাহায্যের। জ্বালানি সরবরাহ থেকে শুরু করে উদ্ধার অভিযান করার ক্ষেত্রে ওই চারদেশকে প্রয়োজন। কিন্তু তাঁদের নিষেধাজ্ঞা আমেরিকাকে ব্যাকফুটে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মজুত বাড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন।  ২০১৮ সালে আমেরিকাকে ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করেছিল। এরপর ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে।  ইরান এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতায় আসেনি। উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকা ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে।

এর মাধ্যমে আমেরিকা ইরানে সম্ভাব্য হামলার জন্য বিকল্প সামরিক কৌশল গ্রহণের চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন ঠিক কোন দিকে মোড় নেবে, তা এখনও বলা যাচ্ছে না।

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?