বসের নির্দয় আচরণে ৩৭লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেনোপজের উপসর্গকে অজুহাত বলে মন্তব্য করেছিলেন কোম্পানির বস। অন্যায়ভাবে তাঁকে কোম্পানি থেকে বরখাস্তও করা হয়। ফলে মামলা করেছিলেন স্কটল্যান্ডের মহিলা। শেষে ক্ষতিপূরণ হিসেবে ৩৭ লক্ষ টাকা পেলেন মহিলা।

কারেন ফারকুহারসন ১৯৯৫ সাল থেকে ইঞ্জিনিয়ারিং ফার্ম থিসেল মেরিনে কর্মরত। তাঁর বস জিম ক্লার্ক তাঁর চিকিৎসা সংক্রান্ত সমস্যা প্রত্যাখ্যান করেন। তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত এবং হয়রানির অভিযোগে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। তাঁর ৭২ বছর বয়সী বসকে “ডাইনোসর” হিসাবে বর্ণনা করেন তিনি।  

মহিলার অভিযোগ, “আমি এই কোম্পানিতে ২৭ বছর ধরে রয়েছি। তাঁরা আমার সাথে আবর্জনার মতো আচরণ করেন। মিস্টার ক্লার্ক পরিবর্তন পছন্দ করতেন না। তিনি চ্যালেঞ্জ করা পছন্দ করতেন না। তিনি সময়ের সঙ্গে নিজের পরিবর্তন ঘটাননি। আমি কিছু বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সে কি বলতে পারেন এবং কি বলতে পারেন না তিনি কর্ণপাত করেননি।”

তিনি আরও বলেন, “অসুস্থ কর্মচারীদের প্রায়ই ‘স্নোফ্লেক্স’ হিসাবে উল্লেখ করতেন বস। ২০২১ সালের অগস্টে মহিলা তাঁর বসকে বলেছিলেন যে তার মেনোপজের লক্ষণ রয়েছে। তিনি উদ্বেগ, কর্মক্ষমতা হ্রাস, মানসিক বিষাদে ভুগছেন। ২০২২ সালের ডিসেম্বরে ভারী তুষারপাত ও মেনোপজের কারণে দুই দিন বাড়ি থেকে কাজ করেছিলেন। তখন মিঃ ক্লার্ক তাঁকে ব্যঙ্গাত্মক সুরে বলেন,”ওহ, আমি দেখতে পাচ্ছি আপনি এটি নিজেই তৈরি করেছেন।”

মিঃ ক্লার্ক তাঁর মেনোপজের লক্ষণগুলি প্রত্যাখ্যান করেন। বলেন, প্রত্যেকেরই সমস্যা রয়েছে। ট্রাইব্যুনালে মিঃ ক্লার্ক তাঁর মন্তব্যগুলি “নির্দোষ” ছিল বলেন। পরে ক্ষতিপূরণ হিসেবে ৩৭ লক্ষ টাকা ধার্য করা হয়।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ