চলে গেলেন ‘মাস্টার অফ মাইন্ডফুলনেস’-এর স্রষ্টা

শনিবার সকালে থিচ নাত হানের মুখপাত্র তাঁর প্রয়াণের সংবাদটি টুইটারে প্রকাশ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলে গেলেন ‘মাস্টার অফ মাইন্ডফুলনেস’-এর স্রষ্টা থিচ নাত হান। শুক্রবার মধ্যরাতে ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন তিনি। মৃত্যুকালে এই বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী তথা শান্তির যোদ্ধার বয়স হয়েছিল ৯৩ বছর। শনিবার রাতে তিনি যে মন্দির থেকে তাঁর আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু করেছিলেন সেই মন্দিরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মৃত্যুর সময়ে তর সঙ্গে ছিলেন তাঁর অগণিত ভক্ত এবং অনুরাগীরা। 

শনিবার সকালে থিচ নাত হানের মুখপাত্র তাঁর প্রয়াণের সংবাদটি টুইটারে প্রকাশ করেন। এই প্রসঙ্গে এদিন টুইটারে লেখা হয়, আন্তর্জাতিক প্লাম ভিলেজ কমিউনিটি অফ এনগেজড বৌদ্ধ ঘোষণা করেছে যে আমাদের প্রিয় শিক্ষক থিচ নাট হান ৯৫ বছর বয়সে ২২ জানুয়ারী ভোর রাতে ভিয়েতনামের হিউয়ের তু হিউ মন্দিরে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন।’ 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই অসুস্থ ছিলেন এই প্রবীণ সন্ন্যাসী। ওই বছরই তাঁর একটি স্ট্রোক হয় এবং এই স্ট্রোকের কারণেই তিনি পুরোপুরিভাবে নিজের বাকশক্তি হারিয়ে ফেলেন। এরপরেই তিনি পুরোপুরি নির্বাসনে চলে যান এবং নিজের বাকি দিনগুলি কাছের মানুষদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাটাতে পাকাপাকিভাবে ভিয়েতনামে চলে আসেন। 

থিচ নাত হানের একাধিক উক্তি বিশ্বখ্যাত। তাঁর মধ্যে সবথেকে বেশী জনপ্রিয়তা পেয়েছে তাঁর ‘এমনভাবে তুমি পা ফেল যেন প্রতি মুহূর্তেই মনে হয় তুমি তোমর পা দিয়ে পৃথিবীকে চুম্বন করছ’-এই উক্তিটি। এই বিখ্যাত উক্তিটি তিনি পরবর্তীতে তাঁর নিজের বইতেও ব্যবহার করেছেন। এছাড়াও ২০১৩ সালে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  ‘তোমার যন্ত্রণাই তোমায় অনেক কিছু শেখায়। আর তুমি যদি যান কীভাবে কষ্ট সহ্য করতে হয় তাহলে তোমার কষ্ট তৎক্ষণাৎ বহুগুণ কমে যায়। তখন তুমি কষ্টের মধ্যে থেকেও সুখে, শান্তিতে এবং আনন্দের সঙ্গে বাঁচার রসদ খুঁজে পাবে। কারণ সুখের শিল্প এবং দুঃখের শিল্প সবসময় একে অপরের পরিপূরক।’   

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের