চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোয়াইট হাউসে ‘নিঃশব্দ বিপ্লব’, প্রেস সচিব পদে কৃষ্ণাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: নিঃশব্দ বিপ্লব ঘটে গেল হোয়াইট হাউসে। এই প্রথম প্রেস সচিব পদে নিযুক্ত হতে চলেছেন এক কৃষাঙ্গ মহিলা। বিবিসির প্রতিবেদন অনুসারে, জেন পিয়েরেকে প্রেস সচিব পদে নিযুক্ত করেছেন জো বাইডেন। তিনি জেন সাকির স্থলাভিষিক্ত হবেন। ১৩ মে থেকে জেন পিয়েরে তাঁর দায়িত্বভার গ্রহণ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জেন পিয়েরের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সর্বোপরি তাঁর রাজনৈতিক দূরদর্শিতার কথা মাথায় রেখে প্রেস সচিব মতো একটি গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদায়ী প্রেস সচিব জেন সাকিও টুইট করে জানিয়েছেন, জেন পিয়েরে অত্যন্ত দূরদর্শী মহিলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছেন।

আমেরিকার রাজনীতিতে জেন পিয়েরে একটি পরিচিত মুখ। বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে। দেখা গিয়েছিল বাইডেনের নির্বাচনী প্রচারেও। তৃতীয় লিঙ্গের সমানাধিকারের দাবিতে আমেরিকায় দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছেন এই মহিলা।

অত্যন্ত হতদরিদ্র পরিবারের মেয়ে জেন। জন্ম হাইতিতে। পরিবার একসময় আমেরিকা চলে আসে। বাবা চালাতেন ট্যাক্সি। মা লোকের বাড়িতে কাজ করতেন। আমেরিকার ভাষায় ক্লিনার। কিন্তু মেয়ের উচ্চশিক্ষার জন্য তাঁরা কোনও সমঝোতায় যেতে রাজি হয়নি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী অল্ককিছুদিনের মধ্যেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৯ সালে তিনি একটি বই প্রকাশ করেন, যেখানে লেখা আছে তাঁর জীবন সংগ্রাম কাহিনি। ১৩ মে থেকে জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে জেন পিয়েরের।

আরও পড়ুন টিকা নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন বিদেশ সচিব

Published by:

Share Link:

More Releted News:

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ