ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশু-সহ ৮ জনের মৃত্যু, দাবি পাক সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁও কণ্ডের বদলা নিতে মঙ্গলবার (৬ মে) গভীর রাতেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অন্তত নয়টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। যদিও পাকিস্তানি সেনার দাবি, জনবসতি এলাকাতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ওই হামলায় এক শিশু-সহ আটজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি ভারতের দুটি যুদ্ধবিমান ভূপতিত করা হয়েছে বলেও পাক সেনার তরফে দাবি করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিকর জানিয়েছেন, ‘মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা অবৈধভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ছয়টি জায়গায় ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফররবাদে ‘কাপুরুষোচিত’  হামলা চালানো হয়েছে। ভাওয়ালপুরের  আহমেদপুর, পূর্ব কোটলি, বাগ, মুজাফফরাবাদ এবং মুরিদে হামলায় এক শিশু সহ তিন জন মারা গিয়েছে। এছাড়াও ১২ জন আহত হয়েছে। . আহমদপুরে একটি মসজিদে ও একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’ পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালকের দাবি, ‘সীমান্ত টপকে হামলা করতে আসা ভারতের দুটি যুদ্ধবিমানকে ভূপতিত করা হয়েছে। ভারতীয় সেনার হামলার যোগ্য জবাব দিচ্ছে পাক সেনার জওয়ানরা।’   

এদিকে ভারতের হামলার পরেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সমস্ত রুটে বিমান পরিষেবা বাতিলের কথা ঘোষণা করেছে পাকিস্তানের সরকরি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীদের বিমানবন্দরে না এসে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। 

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে