ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি,বন্দুকধারীদের হামলায় নিহত ৩ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানে বন্ধুকধারীদের ভয়াবহ হামলায় প্রাণ হারাল ৩ পুলিশ সদস্য। এই হামলায় এখনও পর্যন্ত আহত হয়েছেন ৬ জন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার বাহাদুর খেল চেক পোস্টে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পুলিশ জানিয়েছেন,এই হামলার ছক আগে থেকেই কষেছিল হামলাকারীরা।ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল হামলাকারীরা।দেশটির বাহাদুর চেকপোস্টের কাছে আচমকাই গুলিবর্ষণ করে হামলাকারীরা। ঘটনাস্থলেই নিহত হয় ৪ পুলিশ কর্মী। আহত হয় আরও ৬ জন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

এই নিয়ে দেশটির জেলা পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের পাল্টা গুলি চালানোর পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ওই ঘটনার পর এলাকায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। এলাকাবাসীদের সতর্কও করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বেড়েই চলেছে। পাল্টা সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা ব্যবস্থা নিচ্ছে। বেছে বেছে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সন্ত্রাসমুক্ত করতে দেশটিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির