রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত তিন সেনা

ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো নিয়ে কিছু জানানো হয়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বছরের শেষ দিকে এসে রাশিয়ার বিরুদ্ধে ফের প্রত্যাঘাত করল ইউক্রেন। অ্যাঙ্গেলসের যুদ্ধবিমান ঘাঁটিতে  ইউক্রেনের ছোড়া ড্রোনের আঘাতে তিন রুশ সেনা প্রাণ হারিয়েছে। আজ সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। ইউক্রেনকে সমুচিত জবাব দেওয়া হবে বলেও পাল্টা হুমকি ছুঁড়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তবে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো নিয়ে কিছু জানানো হয়নি।  

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ‘ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত অ্যাঙ্গেলসের আকাশে এদিন সকালে ইউক্রেনের একটি ড্রোন নজরে পড়ে রুশ সেনার। আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শেষ পর্যন্ত স্থানীয় সময় দুপুর ১.৩৫ মিনিট নাগাদ কম উচ্চতা দিয়ে যাওয়ার সময়ে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটির কাছাকাছি ড্রোনটিকে ভূপতিত করা হয়। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারান তিন রুশ সেনা।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বিস্ফোরণের শব্দ এবং বিমান হামলা সংক্রান্ত সতর্ক সঙ্কেত শোনা গিয়েছে। যদিও সারাতোভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, অ্যাঙ্গেলস শহরের বাসিন্দারা এখন বিপন্মুক্ত।

অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি রুশ বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবেই পরিচিত। ঘাঁটিটিতে প্রচুর যুদ্ধবিমান রয়েছে। গত ৫ ডিসেম্বর ওই বিমানঘাঁটি এবং রিয়াজান অঞ্চলের আরও একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। সেই হামলায় তিন জন রুশ সেনা প্রাণ হারিয়েছিলেন। দুটি যুদ্ধবিমানের ক্ষতি হয়েছিল। কিভাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে ফের ইউক্রেনের ড্রোন নজরদারি এড়িয়ে রুশ আকাশসীমায় ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?