ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, আমেরিকায় ফের চালু টিকটক

Share:

নিজস্ব প্রতিনিধি : আমেরিকায় ফের চালু হল টিকটক অ্যাপ। দায়িত্ব নিতে যাওয়া হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্বাসের পর দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য টিকটক চালু করা হল। একদিকে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে চলেছে ট্রাম্পের, অন্যদিকে ফের টিকটক চালু হওয়ায় খুশির ঢেউ আমেরিকা জুড়ে।

হাতে আর কিছুক্ষণ। এরপরই সোমবার(২০ জানুয়ারি)প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন। এমনটা আশ্বাস দেওয়ায় দেওয়ায় ফের আমেরিকায় চালু হল টিকটক।

 এর আগে রবিবার(১৯ জানুয়ারি)আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল টিকটক পরিষেবা। অবশ্য ট্রাম্প আগে টিকটক নিষিদ্ধের পক্ষে ছিলেন। গতকাল রবিবার নিজের সামাজিক মাধ্যমে টিকটক বন্ধ না করার আহ্বান জানান তিনি।

এই নিয়ে ট্রাম্প জানান, ‘আমি কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়। আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য আমি সোমবার (২০ জানুয়ারি)একটি নির্বাহী আদেশ জারি করব, যাতে আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একটি চুক্তির সিদ্ধান্তে পৌঁছোনো যায়।’

দেশটির সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধ করার একটি আইন বহাল রাখেন। আইন অনুযায়ী, আমেরিকায় ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর এই আইনের বিরুদ্ধে টিকটক কতৃপক্ষ পাল্টা জানায় পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিলে তবেই টিকটক চালু রাখা হবে। না হলে বন্ধ করে দেওয়া হবে টিকটক পরিষেবা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি